• সিলেট, দুপুর ২:৪৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ইউজিসি চেয়ারম্যানসহ আট বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
ইউজিসি চেয়ারম্যানসহ আট বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি

Manual7 Ad Code

ইউজিসি চেয়ারম্যানসহ আট বিশ্ববিদ্যালয় উপাচার্য নিয়োগের প্রজ্ঞাপন জারি
অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশন (ইউজিসি) চেয়ারম্যানসহ আট বিশ্ববিদ্যালয়ের উপাচার্য নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করেছে শিক্ষা মন্ত্রণালয়।

Manual6 Ad Code

সোমবার (১৬ মার্চ) শিক্ষা মন্ত্রণালয় থেকে পৃথক এসব প্রজ্ঞাপন জারি করা হয়।

ঢাকা বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, জগন্নাথ বিশ্ববিদ্যালয়, বাংলাদেশ উন্মুক্ত বিশ্ববিদ্যালয়, ঢাকা কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয়, ইসলামী আরবী বিশ্ববিদ্যালয়, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়। একইসঙ্গে এসব বিশ্ববিদ্যালয়ের উপাচার্যদের অব্যাহতি দিয়ে পৃথক প্রজ্ঞাপন জারি করা হয়।

Manual5 Ad Code

বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশনের (ইউজিসি) চেয়ারম্যান হিসেবে নিয়োগ পেয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) উপ-উপাচার্য অধ্যাপক ড. মামুন আহমেদ।

এ ছাড়া ঢাকা বিশ্ববিদ্যালয়ের উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক এ বি এম ওবায়দুল ইসলাম, জগন্নাথ বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক রইস উদ্দিন, উন্মুক্ত বিশ্ববিদ্যালয়ে ছিদ্দিকুর রহমান খান, ঢাকা সেন্ট্রাল বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক নুরুল ইসলাম, খুলনা প্রকৌশল বিশ্ববিদ্যালয়ে (কুয়েট) অধ্যাপক মোহাম্মদ মাসুদ, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ে অধ্যাপক মো. আল ফোরকান এবং রাজশাহী বিশ্ববিদ্যালয়ে উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন অধ্যাপক ফরিদুল ইসলাম।

Manual6 Ad Code

এর আগে সোমবার শিক্ষামন্ত্রী এহসানুল হক মিলন সংবাদ সম্মেলন করে ইউজিসি চেয়ারম্যান এবং একসাথে ৮ বিশ্ববিদ্যালয়ের উপাচার্যের নিয়োগের ঘোষণা দেন।

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com