• সিলেট, দুপুর ১২:৫৯, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

এমপি হয়েছি জনগণের কল্যাণে কাজ করার জন্য: আমানউল্লাহ আমান

admin
প্রকাশিত মার্চ ১৭, ২০২৬
এমপি হয়েছি জনগণের কল্যাণে কাজ করার জন্য: আমানউল্লাহ আমান

Manual4 Ad Code

এমপি হয়েছি জনগণের কল্যাণে কাজ করার জন্য: আমানউল্লাহ আমান

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

ঢাকা-২ আসনের সংসদ সদস্য আমানউল্লাহ আমান বলেছেন, এমপি হয়েছি জনগণের কল্যাণে কাজ করার জন্য। মানুষের প্রত্যাশা পূরণ এবং এলাকার সার্বিক উন্নয়ন নিশ্চিত করাই আমার প্রধান লক্ষ্য।

Manual7 Ad Code

আজ মঙ্গলবার (১৭ মার্চ) কেরানীগঞ্জ উপজেলার কালিন্দী ইউনিয়ন পরিষদের ভিজিএফ চাল বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।

Manual8 Ad Code

আমানউল্লাহ আমান বলেন, জনগণ তাদের আস্থা ও বিশ্বাস রেখে আমাকে নির্বাচিত করেছেন। সেই আস্থার প্রতিদান দিতে আমি নিরলসভাবে কাজ করে যাচ্ছি। একটি গণতান্ত্রিক ব্যবস্থায় জনগণের সেবা করাই একজন জনপ্রতিনিধির মূল দায়িত্ব।

মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজদের হুঁশিয়ারি দিয়ে এমপি বলেন, ঢাকা-২ আসনে কোনো মাদক ব্যবসায়ী, ভূমিদস্যু ও চাঁদাবাজ থাকতে পারবে না। মাদক ব্যবসায়ী ও সেবনকারী দুজনকেই ধরতে হবে।

Manual2 Ad Code

তিনি বলেন, যদি কেউ আমাদের দলীয় নাম ব্যবহার করে অপকর্ম করে তাহলে তাকে আগে ধরবেন।

তিনি স্থানীয় অবকাঠামো উন্নয়ন, শিক্ষা ও স্বাস্থ্য খাতে সরকারের বিভিন্ন উদ্যোগের কথা তুলে ধরেন। পাশাপাশি সাধারণ মানুষের জীবনমান উন্নয়নে চলমান প্রকল্পগুলোর বাস্তবায়ন দ্রুত এগিয়ে নেওয়ার আশ্বাস দেন।

অনুষ্ঠানে স্থানীয় নেতাকর্মী ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com