• সিলেট, রাত ১২:০৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউটের উদ্যোগে পথশিশুদের নিয়ে ‘মেহেদি উৎসব’

admin
প্রকাশিত মার্চ ১৮, ২০২৬
মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউটের উদ্যোগে পথশিশুদের নিয়ে ‘মেহেদি উৎসব’

Manual6 Ad Code

মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউটের উদ্যোগে পথশিশুদের নিয়ে ‘মেহেদি উৎসব’

প্রেস বিজ্ঞপ্তি

Manual2 Ad Code

“অপরকে সুখী করার প্রচেষ্টার মাধ্যমেই প্রকৃত সুখ নিহিত”— স্কাউট আন্দোলনের জনক লর্ড ব্যাডেন পাওয়েলের এই অমর বাণীকে ধারণ করে সিলেটে সুবিধাবঞ্চিত পথশিশুদের নিয়ে আয়োজিত হলো ব্যতিক্রমধর্মী এক ‘মেহেদি উৎসব’।

 

মঙ্গলবার (১৭ মার্চ) মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপের উদ্যোগে নগরের উপশহর ওয়াকওয়েতে অত্যন্ত প্রাণবন্ত পরিবেশে এই উৎসব সম্পন্ন হয়।

উল্লেখ্য, স্কাউটিংয়ের মূল আদর্শই হলো ‘সেবা’। সমাজের সুবিধাবঞ্চিত শিশুদের মুখে ক্ষণিক হাসি ফোটানো এবং তাদের সাথে আনন্দ ভাগাভাগি করে নেওয়াই ছিল এই আয়োজনের মূল লক্ষ্য।

অনুষ্ঠানে রোভার স্কাউট ও গার্ল-ইন রোভার স্কাউট সদস্যরা স্বেচ্ছাসেবক হিসেবে দায়িত্ব পালন করেন এবং সার্বিক ব্যবস্থাপনা নিশ্চিত করেন। পুরো আয়োজনজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ, যেখানে শিশুদের উচ্ছ্বাস ও আনন্দ ছিল চোখে পড়ার মতো।

Manual2 Ad Code

এই মহতী উদ্যোগ বাস্তবায়নে সার্বিক সহযোগিতা ও দিকনির্দেশনা প্রদান করেছেন মেট্রোপলিটন ইউনিভার্সিটি বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান এমিরেটস ড. তৌফিক রহমান চৌধুরী এবং চেয়ারম্যান তানভীর এম ও রহমান চৌধুরী। এছাড়াও দিক-নির্দেশনা প্রদান করেন গ্রুপ সভাপতি অধ্যাপক শেখ আশরাফুর রহমান, রোভার স্কাউট লিডার ও গ্রুপ সম্পাদক মো. আমজাদ হোসেন এবং গার্ল-ইন-রোভার স্কাউট লিডার ওয়াদিয়া ইকবাল চৌধুরী।

Manual6 Ad Code

 

প্রসঙ্গত, মেট্রোপলিটন ইউনিভার্সিটি রোভার স্কাউট গ্রুপ আশা ব্যক্ত করেছে যে, আগামীতেও সমাজের সুবিধাবঞ্চিত ও অসহায় মানুষের কল্যাণে তারা এভাবেই নিরলসভাবে কাজ করে যাবে, যাতে প্রতিটি শিশু স্বপ্ন দেখার সাহস পায়।

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com