• সিলেট, রাত ১০:১৩, ২৪শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

বিশ্বনাথে শীলা বৃষ্টিতে ক্ষ তি গ্র স্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী

admin
প্রকাশিত মার্চ ১৯, ২০২৬
বিশ্বনাথে শীলা বৃষ্টিতে ক্ষ তি গ্র স্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী

Manual1 Ad Code

বিশ্বনাথে শীলা বৃষ্টিতে ক্ষ তি গ্র স্থ ১২টি পরিবারকে ঢেউটিন দিল জামায়াত ইসলামী

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

সম্প্রতি সময়ে শীলা বৃষ্টিতে ক্ষতিগ্রস্থ সিলেটের বিশ্বনাথ উপজেলার লামাকাজী, খাজাঞ্চী ও রামপাশা ইউনিয়নের ১২টি পরিবারকে উপজেলা জামায়াতে ইসলামীর পক্ষ থেকে ঢেউটিন প্রদান করা হয়েছে।

Manual1 Ad Code

বৃহস্পতিবার (১৯ মার্চ) বিকেলে পৌর শহরের কারিকোনা গ্রামস্থ ‘হযরত ওমর ফারুক (রাঃ) একাডেমী’ মাঠে ওই ঢেউটিন বিতরণ করা হয়েছে।

ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর অফিস সেক্রেটারী মোহাম্মদ আব্দুল কাইয়ুম।

বিশেষ অতিথির বক্তব্য রাখেন জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য ও বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর আমীর এইচ এম আখতার ফারুক।

Manual5 Ad Code

জেলা জামায়াতে ইসলামীর মজলিসে শুরার সদস্য, বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর আমীর, খাজাঞ্চী ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান ও আসন্ন বিশ্বনাথ উপজেলা পরিষদ নির্বাচনে সম্ভাব্য চেয়ারম্যান পদপ্রার্থী মোহাম্মদ নিজাম উদ্দিন সিদ্দিকীর সভাপতিত্বে এবং উপজেলা জামায়াতে ইসলামীর সেক্রেটারী মোহাম্মদ মতিউর রহমানের পরিচালনায় অনুষ্ঠিত ঢেউটিন বিতরণ অনুষ্ঠানে বক্তব্য রাখেন বিশ্বনাথ পৌর জামায়াতে ইসলামীর নায়েবে আমীর আব্দুস সোবহান, সেক্রেটারী জাহেদুর রহমান, উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী মাস্টার বাবুল মিয়া।

অনুষ্ঠানে এসময় বিশ্বনাথ উপজেলা জামায়াতে ইসলামীর সহকারী সেক্রেটারী আব্দুর রহিম, বায়তুলমাল সেক্রেটারী মোহাম্মদ আশিকুর রহমান, মজলিসে শুরা ও কর্মপরিষদ সদস্য হাফিজ মোহাম্মদ আলী, গিয়াস উদ্দিন সাদী, উপজেলার লামাকাজী ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমীর মোহাম্মদ আব্দুল আলী, দেওকলস ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী শামীম আহমেদ মেম্বার, দৌলতপুর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী রুবেল আহমেদ, দশঘর ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী আবুল বশর, বিশ্বনাথ ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারী সাঈদুল ইসলাম, পৌর জামায়াতে ইসলামীর শুরা সদস্য এখলাসুর রহমান, উপজেলা শ্রমিক কল্যাণ ফেডারেশনের সভাপতি আব্দুল মালিক, পৌরসভার সাবেক কাউন্সিলর প্রার্থী রফিকুল ইসলাম ফিরুজ, জামায়াত নেতা আব্দুল গফফার ও আব্দুল আহাদ প্রমুখ নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com