• সিলেট, রাত ৩:৫০, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট সীমান্তে দুই তরুণীসহ পা চা র কা রী আ ট ক

admin
প্রকাশিত মার্চ ২১, ২০২৬
সিলেট সীমান্তে দুই তরুণীসহ পা চা র কা রী আ ট ক

Manual8 Ad Code

সিলেট সীমান্তে দুই তরুণীসহ পা চা র কা রী আ ট ক

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

সিলেট সীমান্তে দুই তরুণীসহ মানবপাচারকারীচক্রের এক সদস্যকে আটক করেছে বিজিবি। শুক্রবার বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধীনস্থ গোয়ইনঘাট উপজেলার প্রতাপপুর সীমান্ত ফাঁড়ির আওতাধীন নকশিপুঞ্জি মন্দিরঘাট এলাকা (সীমান্ত পিলার ১২৭১/৭ এস এর নিকটে) থেকে তাদেরকে আটক করা হয়।

আটক মানবপাচারকারী চক্রের সদস্য আফছর (২৪) সিলেটের গোয়াইনঘাট উপজেলার পান্থুমাই গ্রামের মো. জয়েন উদ্দিনের ছেলে। আফছরের সাথে আটক হওয়া দুই তরুণী হচ্ছেন- দিনাজপুর জেলার ঘোড়াঘাট থানার কশিগাড়ি গ্রামের মো. দেলোয়ার হোসেনের মেয়ে মোছা. মিনারা খাতুন (২১) ও মাদারীপুর জেলা সদরের লক্ষ্মীপুর গ্রামের মো. হাসানের মেয়ে মোছা. ইতি তাইনি (২১)।

Manual6 Ad Code

বিজিবি ৪৮ ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্ণেল মো. নাজমুল হক জানান, গোয়েন্দা তথ্যের ভিত্তিতে সীমান্ত দিয়ে ওই দুই তরুণীকে পাচারকালে পাচারকারী চক্রের সদস্যসহ তিনজনকে আটক করা হয়।

Manual1 Ad Code

প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটককৃত দুই তরুণী জানিয়েছে, মানব পাচারকারীদের সহায়তায় তারা অবৈধভাবে সীমান্ত অতিক্রমের চেষ্টা করছিল।

Manual4 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com