• সিলেট, বিকাল ৩:১৭, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

রাজধানী কিছুটা ফাঁকা, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

admin
প্রকাশিত মার্চ ২৩, ২০২৬
রাজধানী কিছুটা ফাঁকা, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

Manual4 Ad Code

দুপুরে রাজধানীর মতিঝিলে একটি পেট্রোল পাম্পে জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন।

Manual1 Ad Code

 

Manual4 Ad Code

রাজধানী কিছুটা ফাঁকা, ফিলিং স্টেশনে দীর্ঘ লাইন

অনলাইন ডেস্ক

 

 

ঈদের ছুটিতে রাজধানী বেশ ফাঁকা হয়ে গেলেও, কমেনি জ্বালানি তেলের চাপ। বিভিন্ন ফিলিং স্টেশনে আজ সোমবার দীর্ঘ লাইন, কোথাও আবার তেল শেষ হয়ে যাওয়ায় বন্ধ রাখা হয়েছে ফিলিং স্টেশন।

Manual6 Ad Code

ঈদের ছুটির কারণে রাজধানীতে যানবাহনের চাপ কমলেও ফিলিং স্টেশনের সামনে যে দীর্ঘ লাইন গত কয়েকদিন ধরে দেখা যাচ্ছিল, তা আছে আগের মতোই। দীর্ঘ লাইনে অপেক্ষায় প্রচুর যানবাহন।

অনেক ফিলিং স্টেশনেই তেলের স্টক শেষ হয়ে যাওয়ায় বিক্রি বন্ধ করেছেন মালিকরা। এতে ভোগান্তিতে পড়েছেন পরিবহন শ্রমিকরা।

Manual4 Ad Code

তবে পাম্প মালিকরা বলছেন, আগের তুলনায় ডিপো থেকে বেশি তেল সরবরাহ করা হচ্ছে। কিন্তু ঈদকে ঘিরে চাহিদা বেড়ে যাওয়ায় সবাইকে তেল দেওয়া সম্ভব হচ্ছে না।

জ্বালানি সরবরাহ স্বাভাবিক না হলে ঈদ পরবর্তী সময়ে ভোগান্তি বাড়তে পারে আরো, আশঙ্কা সংশ্লিষ্টদের।

সরেজমিনে দেখা দেখা, রাজধানীর অনেক পাম্পই বন্ধ রয়েছে। যেসব পাম্প খোলা রয়েছে সেসব পাম্প থেকে সরবরাহ করা হচ্ছে। তবে ওই সব পাম্পে দেখা গেছে গাড়ির দীর্ঘ লাইন। তেল নিতে দেড় থেকে দুই ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থাকতে হচ্ছে।

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com