• সিলেট, দুপুর ২:৫৬, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর ‘নৌকা পূজা’য় ভক্তদের ঢল

admin
প্রকাশিত মার্চ ২৪, ২০২৬
কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর ‘নৌকা পূজা’য় ভক্তদের ঢল

Manual2 Ad Code

কমলগঞ্জে ৪২ বছর পর মনসা দেবীর ‘নৌকা পূজা’য় ভক্তদের ঢল

কমলগঞ্জ প্রতিনিধি

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার মনসা দেবীর ঐতিহ্যবাহী নৌকা প‚জা দীর্ঘ ৪২ বছর পর মুন্সীবাজার ইউনিয়নের ধীতেশ্বর গ্রামে আয়োজনকে ঘিরে এলাকায় সৃষ্টি হয়েছে উৎসবমুখর পরিবেশ।

২২ মার্চ রাতের শুভ অধিবাসের মধ্য দিয়ে প‚জার আনুষ্ঠানিক স‚চনা হলেও গত সোমবার মূল পুজার দিনে সাংস্কৃতিক অনুষ্ঠান ও ধর্মীয় আলোচনা হয়েছে।

Manual3 Ad Code

দেখা যায়, সিলেট বিভাগের বিভিন্ন জেলা থেকে আগত হাজার হাজার ভক্ত ও সনাতনী ভক্তের অংশগ্রহণে পুরো এলাকা পরিণত হয়েছে এক মিলনমেলায়। এ মনসা দেবীর নৌকা প‚জা পরিদর্শনে আসেন সিলেটে নিযুক্ত ভারতীয় সহকারী হাই কমিশনার শ্রী অনিরুদ্ধ দাশ। রাতে পূজামন্ডপ পরিদর্শন করে পূজারীদের সাথে শুভেচ্ছা বিনিময় করেন বিএনপি জাতীয় নির্বাহী কমিটির সদস্য ও মৌলভীবাজার-৪(শ্রীমঙ্গল -কমলগঞ্জ) আসনের সংসদ সদস্য মুজিবুর রহমান চৌধুরী (হাজী মুজিব)। এ উপলক্ষে হয়েছে মহিষ বলিসহ বসেছে গ্রামীণ মেলা, যা দর্শনার্থীদের জন্য বাড়তি আকর্ষণ তৈরি করেছে।

নবীগঞ্জ থেকে আগত ভক্ত উত্তম কুমার পাল হিমেল বলেন, নৌকা পূজা জীবনে এই প্রথম দেখলাম। এর আগে কখনো দেখিনি। এখানে এসে খুব ভালো লেগেছে। হাজার হাজার ভক্ত দেখে মনটা আরও আনন্দে ভরে উঠেছে।

 

Manual3 Ad Code

বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি শ্যামল চন্দ্র দাশ বলেন, ৪২ বছর পর নৌকা পূজার এই আয়োজন ঐতিহ্যকে নতুন করে জীবিত করেছে। এটি ধর্মীয় চেতনা ও সামাজিক স¤প্রীতি জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

Manual1 Ad Code

পূজা উদযাপন কমিটির সূত্রমতে তিন দিনব্যাপী এই আয়োজনের দ্বিতীয় দিনে সোমবার ভক্তদের মধ্যে প্রসাদ বিতরণ এবং শেষ দিন মঙ্গলবার বিভিন্ন ধর্মীয় আনুষ্ঠানিকতার মধ্য দিয়ে পূজার সমাপ্তি ঘোষণা করা হবে। মনসা দেবীর নৌকা পূজা বাংলার প্রাচীন লোকজ ধর্মীয় সংস্কৃতির একটি গুরুত্বপূর্ণ অংশ। সাপের দেবী হিসেবে পূজিত মনসা দেবীর কাছে ভক্তরা কল্যাণ, সুরক্ষা ও সমৃদ্ধি কামনা করেন। নদীমাতৃক বাংলার জীবনযাত্রার সঙ্গে এই পূজার রয়েছে গভীর সম্পর্ক। নৌকার মাধ্যমে দেবীর আরাধনা করে ভক্তরা প্রাকৃতিক দুর্যোগ থেকে রক্ষা, ভালো ফসল এবং জীবনের নিরাপত্তা প্রার্থনা করেন।

Manual5 Ad Code

ধর্মীয় এই আয়োজন কেবল পূজার মধ্যেই সীমাবদ্ধ নয়; এটি গ্রামীণ ঐতিহ্য, সংস্কৃতি ও সামাজিক স¤প্রীতির এক অনন্য বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে। আয়োজকরা আশা করছেন সকলের অংশগ্রহণে এবারের নৌকা পূজা সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে সম্পন্ন হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com