• সিলেট, সকাল ৭:০৬, ২৪শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

গ ণ হ*ত্যা দিবসে জৈন্তাপুরে বীর শহীদদের স্মরণে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

admin
প্রকাশিত মার্চ ২৫, ২০২৬
গ ণ হ*ত্যা দিবসে জৈন্তাপুরে বীর শহীদদের স্মরণে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

Manual6 Ad Code

গ ণ হ*ত্যা দিবসে জৈন্তাপুরে বীর শহীদদের স্মরণে প্রশাসনের শ্রদ্ধা নিবেদন

জৈন্তাপুর প্রতিনিধি

 

Manual3 Ad Code

 

Manual1 Ad Code

ইতিহাসের সেই ভয়াবহ কালরাত্রিতে শহীদ হওয়া বীর সন্তানদের স্মরণে এবং ২৫শে মার্চ ‘গণহত্যা দিবস-২০২৬’ উপলক্ষে শোকাবহ পরিবেশে শ্রদ্ধা জানিয়েছে সিলেটের জৈন্তাপুর উপজেলা প্রশাসন।

Manual6 Ad Code

 

বুধবার (২৫শে মার্চ) বেলা ১১টায় উপজেলার চিকনাগুল কহাইগড় এলাকায় অবস্থিত ঐতিহাসিক শহীদ মুক্তিযোদ্ধা গণকবরে পুষ্পস্তবক অর্পণের মাধ্যমে এ শ্রদ্ধা নিবেদন করা হয়।

Manual6 Ad Code

উপজেলা প্রশাসনের পক্ষে পুষ্পার্ঘ্য অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোহাম্মদ গোলাম মোস্তফা। এসময় তাঁর সাথে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব।

শ্রদ্ধা নিবেদন শেষে এক আবেগঘন বক্তব্যে ইউএনও মোহাম্মদ গোলাম মোস্তফা বলেন, “আজকের এই দিনে আমরা গভীর শ্রদ্ধাভরে স্মরণ করছি সেইসব বীর সন্তানদের, যারা একাত্তরের এই কালো রাতে পাকিস্তানি হানাদার বাহিনীর বর্বরোচিত নিধনযজ্ঞের শিকার হয়েছিলেন। ২৫শে মার্চের সেই নারকীয় হত্যাযজ্ঞ বিশ্ব ইতিহাসের এক কলঙ্কিত অধ্যায়। আমাদের লক্ষ্য হতে হবে এই শোককে শক্তিতে রূপান্তর করে শহীদদের স্বপ্নের অসাম্প্রদায়িক ও সমৃদ্ধ বাংলাদেশ গড়ে তোলা। নতুন প্রজন্মের কাছে মুক্তিযুদ্ধের প্রকৃত ইতিহাস পৌঁছে দেওয়া আমাদের পবিত্র দায়িত্ব।”

প্রশাসনের শ্রদ্ধা নিবেদন শেষে পর্যায়ক্রমে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ এবং জৈন্তাপুর মডেল থানা পুলিশের পক্ষ থেকে পুষ্পস্তবক অর্পণ করা হয়। বীর শহীদদের স্মরণে সেখানে কিছুক্ষণ নীরবতা পালন করা হয় এবং তাদের আত্মার মাগফিরাত কামনায় বিশেষ দোয়া ও মোনাজাত করা হয়।

এ সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, ইন্সপেক্টর (তদন্ত) মো. উসমান গনী এবং জৈন্তাপুর মুক্তিযোদ্ধা সংসদ কমান্ডের আহবায়ক বীর মুক্তিযোদ্ধা আব্দুর রশিদ। এছাড়াও উপজেলা খাদ্য নিয়ন্ত্রক অসীম কুমার দাস, উপজেলা পরিষদের গোপনীয় সহকারী তাপস চন্দ্র পাল এবং জৈন্তাপুর অনলাইন প্রেসক্লাবের সংবাদকর্মীরা উপস্থিত থেকে শ্রদ্ধা নিবেদন অনুষ্ঠানে অংশ নেন।

শহীদদের স্মৃতিতে মোড়ানো এই গণকবর প্রাঙ্গণে এক শোকাতুর পরিবেশের সৃষ্টি হয়, যেখানে উপস্থিত সকলেই দেশের জন্য জীবন উৎসর্গকারীদের প্রতি মাথা নত করে সম্মান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com