জৈন্তাপুরে মহান স্বাধীনতা দিবস উদযাপিত
জৈন্তাপুর প্রতিনিধি
সিলেটের জৈন্তাপুর উপজেলায় মহান স্বাধীনতা দিবস ও জাতীয় দিবস উপলক্ষে ১৯৭১ সালের মহান মুক্তিযুদ্ধে শাহাদতবরণকারী বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করে শ্রদ্ধা জানানো হয়েছে। বৃহস্পতিবার (২৬ মার্চ) ভোরে সূর্যোদয়ের সঙ্গে সঙ্গে উপজেলা সদর বাসস্ট্যান্ড সংলগ্ন শহীদ স্মৃতিস্তম্ভে উপজেলা প্রশাসনের পক্ষ থেকে প্রথমে পুষ্পস্তবক অর্পণ করেন জৈন্তাপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ গোলাম মোস্তফা। এর আগে জৈন্তাপুর মডেল থানা পুলিশের একটি টিম ৩১ বার তোপধ্বনির মাধ্যমে দিবসের সূচনা করে।
পরে একে একে জৈন্তাপুর উপজেলা মুক্তিযোদ্ধা সংসদ, জৈন্তাপুর মডেল থানা, উপজেলা আনসার ও ভিডিপি, ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স, জৈন্তাপুর বিদ্যুৎ সরবরাহ পিডিপি এবং পল্লী বিদ্যুৎ সমিতি-২-এর পক্ষ থেকে বীর শহীদদের প্রতি পুষ্পস্তবক অর্পণ করা হয়। শ্রদ্ধা নিবেদনকালে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) মিজ পলি রানী দেব, শিক্ষানবিশ সহকারী পুলিশ সুপার জোসেফ মঞ্জুর চৌধুরী, জৈন্তাপুর মডেল থানার অফিসার ইনচার্জ মোহাম্মদ মাহবুবুর রহমান মোল্লা, তামাবিল হাইওয়ে থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী, জৈন্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের ইউএফএইচপিও ডা. এন ইসলাম মোহাম্মদ ফারুক, উপজেলা কৃষি কর্মকর্তা হুমায়ুন দিলদার, স্থানীয় সরকার প্রকৌশল অধিদপ্তরের নির্বাহী প্রকৌশলী এ কে এম রিয়াজ মাহমুদ, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মিলন কান্তি রায়, প্রাথমিক শিক্ষা কর্মকর্তা আবেদ হাসান, মাধ্যমিক একাডেমিক সুপারভাইজার আজিজুল হক খোকন, সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ জিলানী, বিয়াম ডা. কুদরত উল্লাহ স্কুলের প্রধান শিক্ষক আবু সুফিয়ান বিলাল, উপজেলা আনসার ও ভিডিপি কর্মকর্তা বিজন দত্ত, ফায়ার সার্ভিসের স্টেশন ইনচার্জ আবুল হোসেনসহ স্থানীয় কর্মকর্তা ও গণ্যমান্য ব্যক্তিরা। এ সময় শহীদদের আত্মার মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাতও করা হয়।