• সিলেট, দুপুর ১:১৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন সিলেটের এনায়েত করিম

admin
প্রকাশিত মার্চ ২৬, ২০২৬
মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন সিলেটের এনায়েত করিম

Manual7 Ad Code

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হলেন সিলেটের এনায়েত করিম

নিজস্ব প্রতিবেদক

মিল্ক ভিটার মহাব্যবস্থাপক হিসেবে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ পেয়েছেন সিলেটের মো. এনায়েত করিম চৌধুরী।

Manual7 Ad Code

 

মঙ্গলবার (২৪ মার্চ) জনপ্রশাসন মন্ত্রণালয়ের চুক্তি ও বৈদেশিক নিয়োগ শাখা থেকে প্রকাশিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।

Manual6 Ad Code

প্রজ্ঞাপনে বলা হয়েছে, এনায়েত করিম চৌধুরীকে অন্য যেকোনো পেশা, ব্যবসা কিংবা সরকারি, আধা সরকারি, বেসরকারি প্রতিষ্ঠান/সংগঠনের সঙ্গে কর্ম-সম্পর্ক পরিত্যাগের শর্তে বাংলাদেশ দুগ্ধ উৎপাদনকারী সমবায় ইউনিয়ন লিমিটেড (মিল্ক ভিটা)’র মহা ব্যবস্থাপক পদে গ্রেড-৫ বেতন স্কেলে যোগদানের তারিখ হতে এক বছরের জন্য চুক্তিভিত্তিক নিয়োগ প্রদান করা হয়।

Manual5 Ad Code

এর আগে এনায়েত করিম যুক্তরাজ্যের একটি বেসরকারি প্রতিষ্ঠানে কাস্টমার অপারেশনস ম্যানেজার হিসেবে কর্মরত ছিলেন। তিনি যুক্তরাজ্যের কভেন্ট্রি বিশ্ববিদ্যালয় থেকে এমবিএ সম্পন্ন করেছেন।

Manual2 Ad Code

উল্লেখ্য, মো. এনায়েত করিম চৌধুরী সিলেটের বিয়ানীবাজার উপজেলার দুবাগ ইউনিয়নের সাদিমাপুর গ্রামের মো. ফজলুল করিম চৌধুরীর ছেলে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com