• সিলেট, রাত ১০:১০, ২৩শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

ট্রেনে কা টা পড়ে প্রাণ গেল সুধীর বিশ্বাসের

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
ট্রেনে কা টা পড়ে প্রাণ গেল সুধীর বিশ্বাসের

Manual2 Ad Code

ট্রেনে কা টা পড়ে প্রাণ গেল সুধীর বিশ্বাসের

কুলাউড়া প্রতিনিধি

Manual5 Ad Code

মেয়ের বাড়ি থেকে ফেরার পথেই শেষ হলো জীবনযাত্রা। মৌলভীবাজারের কুলাউড়ায় ট্রেনে কাটা পড়ে সুধীর বিশ্বাস (৫০) নামে এক ব্যক্তির মর্মান্তিক মৃত্যু হয়েছে। শুক্রবার (২৭ মার্চ) সকালে পৌর শহরের আলালপুর রেললাইনে এ দুর্ঘটনা ঘটে।

Manual3 Ad Code

নিহত সুধীর বিশ্বাস জুড়ী উপজেলার আমতীলচক গ্রামের পলেন্দ্র বিশ্বাসের ছেলে।

Manual5 Ad Code

বিষয়টি নিশ্চিত করেছেন কুলাউড়া রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ। তিনি জানান, সকালে সিলেটগামী উদয়ন এক্সপ্রেস ট্রেনের নিচে পড়ে ঘটনাস্থলেই সুধীরের মৃত্যু হয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থল থেকে মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা সদর হাসপাতালের মর্গে পাঠায়।

Manual2 Ad Code

 

তিনি আরও জানান, বৃহস্পতিবার সুধীর কুলাউড়া উপজেলার ব্রাহ্মণবাজারে মেয়ের শ্বশুরবাড়িতে বেড়াতে এসেছিলেন। শুক্রবার সকালে বাড়ি ফেরার উদ্দেশ্যে সেখান থেকে বের হয়ে এই দুর্ঘটনার শিকার হন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com