• সিলেট, সকাল ৮:২০, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের হাতেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছে দিতে হবে : নজরুল ইসলাম

admin
প্রকাশিত মার্চ ২৭, ২০২৬
জনগণের হাতেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছে দিতে হবে : নজরুল ইসলাম

Manual4 Ad Code

জনগণের হাতেই স্বাধীনতার প্রকৃত স্বাদ পৌঁছে দিতে হবে : নজরুল ইসলাম

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

Manual7 Ad Code

 

বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান বলেছেন, স্বাধীনতা মানে কেবল একটি নির্দিষ্ট ভূখণ্ড নয়, বরং সেই ভূখণ্ডে বসবাসকারী প্রতিটি নাগরিকের অধিকার ও মুক্তি। আজ সেই স্বাধীনতা ও গণতন্ত্র পুনরুদ্ধারের লড়াইয়ে এদেশের জনগণ বিজয়ী হয়েছে। এখন এই বিজয়ের সুফল প্রতিটি ঘরে ঘরে পৌঁছে দিতে হবে।

শুক্রবার রাজধানীর রমনায় ইঞ্জিনিয়ারিং ইনস্টিটিউটে মহান স্বাধীনতা ও জাতীয় দিবস উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় বিশেষ অতিথির বক্তব্যে তিনি এ কথা বলেন।

আওয়ামী লীগের কঠোর সমালোচনা করে নজরুল ইসলাম খান বলেন, আওয়ামী লীগ দাবি করে তারা গণতন্ত্র এনেছে, অথচ তাদের হাতেই বারবার গণতন্ত্র ভূলুণ্ঠিত হয়েছে। শেখ মুজিব যা করতে পারেননি, তার কন্যা শেখ হাসিনা বাকশালের সেই রূপটিই প্রতিটি প্রতিষ্ঠানে কায়েম করেছিলেন। আদালত থেকে শুরু করে প্রতিটি ক্ষেত্রকে করা হয়েছিল দলীয়করণ।

Manual7 Ad Code

২০২৪ সালের গণঅভ্যুত্থান ও গত ১২ ফেব্রুয়ারির নির্বাচনের কথা উল্লেখ করে তিনি বলেন, ছাত্র-শ্রমিক-জনতার দীর্ঘ লড়াইয়ের পর দেশে পরিবর্তন এসেছে। ১৯৯১ সালের মতো এবারও মানুষ ভুল করেনি। যারা রাজপথে খুন হয়েছে, গুম হয়েছে কিন্তু মাঠ ছাড়েনি, সেই বিএনপি এবং তারেক রহমানের নেতৃত্বকেই দেশের জনগণ গ্রহণ করেছে।

বিএনপির স্থায়ী কমিটির এই সদস্য বলেন, আমাদের নেতা তারেক রহমান কৃষকদের হাতে কার্ড তুলে দিচ্ছেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে জলবায়ু পরিবর্তন মোকাবিলা ও সমৃদ্ধি আনার চেষ্টা করছেন। কর্মসংস্থান ও শিক্ষার প্রসারে কাজ করে যাচ্ছেন। সরকারের এই উন্নয়ন কর্মকাণ্ডগুলো প্রতিটি মানুষের কাছে পৌঁছে দিতে হবে।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com