• সিলেট, সকাল ১০:৫৮, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃহত্তর জৈন্তায় ‘টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন’র নতুন নেতৃত্ব

admin
প্রকাশিত মার্চ ২৮, ২০২৬
বৃহত্তর জৈন্তায় ‘টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন’র নতুন নেতৃত্ব

Manual1 Ad Code

বৃহত্তর জৈন্তায় ‘টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন’র নতুন নেতৃত্ব

জৈন্তাপুর প্রতিনিধি

জৈন্তাপুর সিলেট প্রতিনিধি। উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হলো টেলিভিশন সাংবাদিক ইউনিয়ন বৃহত্তর জৈন্তার দ্বিবার্ষিক নির্বাচন।

 

শুক্রবার বিকেল ৫টায় সংগঠনের অস্থায়ী কার্যালয়ে ভোটারদের উপস্থিতিতে ১৩ সদস্যবিশিষ্ট পূর্ণাঙ্গ কার্যকরী কমিটি ঘোষণা করা হয়েছে।

নির্বাচনে মাই টিভির গোয়াইনঘাট প্রতিনিধি হুমায়ুন আহমেদ সভাপতি এবং বাংলা টিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি মো. দুলাল হোসেন রাজু সাধারণ সম্পাদক পদে নির্বাচিত হয়েছেন।

Manual8 Ad Code

সাংবাদিকদের মধ্যে এই নেতৃত্ব নির্বাচনকে স্বাগত জানিয়ে নতুন কমিটির প্রতি আস্থা প্রকাশ করা হয়েছে।

Manual3 Ad Code

কার্যকরী কমিটির অন্যান্য সদস্যরা- সিনিয়র সহ-সভাপতি: বাংলা টিভির কানাইনঘাট প্রতিনিধি আলিম উদ্দিন (আলিম), সহ-সভাপতি যুক্তরাজ্যভিত্তিক স্যাটেলাইট চ্যানেল আইঅন টিভির কোম্পানীগঞ্জ প্রতিনিধি আলী হোসেন, যুগ্ম সম্পাদক: আরটিভির জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি সালমান শাহ্ , সাংগঠনিক সম্পাদক: সাংবাদিক আব্দুস শুকুর, অর্থ সম্পাদক: এশিয়ান টেলিভিশনের জৈন্তাপুর প্রতিনিধি ইউসুফুর রহমান, প্রচার ও প্রকাশনা সম্পাদক: আনন্দ টিভির গোয়াইনঘাট প্রতিনিধি মো. ইব্রাহিম আলী, দপ্তর সম্পাদক চ্যানেল এস ইউকের জৈন্তাপুর প্রতিনিধি সুয়াইবুর রহমান, ক্রীড়া সম্পাদক: চ্যানেল এস টেলিভিশনের গোয়াইনঘাট প্রতিনিধি সানোয়ার হোসাইন, নির্বাহী সদস্য: চ্যানেল ওয়ানের জৈন্তাপুর-গোয়াইনঘাট প্রতিনিধি নাইম আহমদ, এটিভির প্রতিনিধি জাকারিয়া এবং ক্যামেরাম্যান মো. ফজলুল করিম।

Manual3 Ad Code

কমিটি ঘোষণাকালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- জৈন্তাপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নুরুল ইসলাম।

বিশেষ অতিথি ছিলেন আনন্দ টিভির সিলেট জেলা প্রতিনিধি তাহের আহমেদ।

Manual8 Ad Code

 

নির্বাচন শেষে অতিথিরা আশা প্রকাশ করেন যে, নবনির্বাচিত কমিটি সাংবাদিকদের পেশাগত মানোন্নয়ন, দক্ষতা বৃদ্ধি এবং সাংবাদিক সমাজের ঐক্য আরও জোরদার করতে কার্যকর ভূমিকা রাখবে। নতুন নেতৃত্ব স্থানীয় টেলিভিশন সাংবাদিকতার মান উন্নয়নে নিরলস কাজ করবে বলে প্রত্যাশা করা হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com