• সিলেট, সকাল ৭:৫৭, ২৭শে আগস্ট, ২০২৬ খ্রিস্টাব্দ

যুব রেড ক্রিসেন্ট সিলেটের মাসিক সভা

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
যুব রেড ক্রিসেন্ট সিলেটের মাসিক সভা

Manual4 Ad Code

যুব রেড ক্রিসেন্ট সিলেটের মাসিক সভা

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের নবগঠিত যুব কমিটির প্রথম মাসিক যুব কার্যকরী সভা অনুষ্ঠিত হয়েছে।

 

Manual7 Ad Code

 

সোমবার (৩০ মার্চ) অনুষ্ঠিত সভায় সংগঠনের সাংগঠনিক কার্যক্রমকে আরও গতিশীল করতে এবং আসন্ন পহেলা বৈশাখ উপলক্ষে বিশেষ সেবামূলক কার্যক্রমের উদ্যোগ গ্রহণের সিদ্ধান্ত নেওয়া হয়।

 

সিলেট ইউনিট কার্যালয়ে আয়োজিত আজকের সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ রেড ক্রিসেন্ট সোসাইটি সিলেট ইউনিটের সেক্রেটারি মাহবুবুল হক চৌধুরী।

 

বিশেষ অতিথি হিসেবে দিক-নির্দেশনামূলক বক্তব্য রাখেন ইউনিট লেভেল অফিসার (ইউএলও) মিজানুর রহমান জীবন। সভায় সভাপতিত্ব করেন নবগঠিত কমিটির যুব প্রধান চৌধুরী লাবিব ইয়াসির।

 

প্রধান অতিথির বক্তব্যে মাহবুবুল হক চৌধুরী নবগঠিত কমিটির সদস্যদের অভিনন্দন জানিয়ে বলেন, মানবিক সেবার আদর্শ নিয়ে রেড ক্রিসেন্টের প্রতিটি সদস্যকে দেশ ও মানুষের কল্যাণে নিবেদিত হতে হবে।

তিনি আগামী পহেলা বৈশাখ উপলক্ষে সাধারণ মানুষের নিরাপত্তা ও উৎসবের আমেজে সহায়তার জন্য বিশেষ পরিকল্পনা ও কার্যকরী ভূমিকা পালনের আহ্বান জানান।

Manual8 Ad Code

 

Manual7 Ad Code

সভায় নবগঠিত (২০২৬-২০২৮) কমিটির গুরুত্বপূর্ণ দায়িত্বশীলরা সক্রিয়ভাবে অংশগ্রহণ করেন। সভায় উপস্থিত ছিলেন উপ যুব প্রধান-০১ মোসাদ্দেক চৌধুরী সুমেল, উপ যুব প্রধান-০২ মো. ইশতিয়াক মাহমুদ সুয়েব, প্রশাসন, সংগঠন ও সদস্য সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান হাবিবুর রশিদ জনি এবং একই বিভাগের বিভাগীয় উপ-প্রধান মাহাদী হাসান। এছাড়াও প্রশিক্ষণ ও সহ-শিক্ষা কার্যক্রম বিভাগের বিভাগীয় প্রধান পঙ্কজ গুণ ও বিভাগীয় উপ-প্রধান সামিহা আক্তার তাহসিন, আইসিটি, মিডিয়া ও যোগাযোগ বিভাগের বিভাগীয় প্রধান সাদাত বিন হোসেন ও বিভাগীয় উপ-প্রধান মোনায়েম রশিদ মুন্না উক্ত সভায় গুরুত্বপূর্ণ আলোচনা করেন।

 

আর্তমানবতার সেবায় নিজেদের উৎসর্গ করার অঙ্গীকার নিয়ে সভায় আরও উপস্থিত ছিলেন দুর্যোগ ও মানবিক সাড়া প্রদান বিভাগের বিভাগীয় প্রধান মো. আলী মুন্সী সুলতান ও বিভাগীয় উপ-প্রধান সাকির হোসেন সাকির, স্বাস্থ্য সেবা বিভাগের বিভাগীয় প্রধান কুলসুমা আক্তার সাথী ও বিভাগীয় উপ-প্রধান রাহিম আহমেদ রুপম এবং তাহবিল সংগ্রহ বিভাগের বিভাগীয় প্রধান সুমি আক্তার ও বিভাগীয় উপ-প্রধান সাজ্জাদ বিন আব্দুল হামিদ।

সভায় উপস্থিত বক্তারা স্ব-স্ব বিভাগ এর দায়িত্ব নিয়ে আলোচনা করেন এবং কিভাবে যুব রেড ক্রিসেন্ট সিলেট ইউনিট এর কার্যক্রম এবং সহশিক্ষা কার্যক্রমকে আরো বেগবান করে প্রত্যেকটি স্কুল- কলেজ এবং উপজেলায় কিভাবে পৌঁছানো যায় সেই বিষয়ে গুরুত্বপূর্ণ আলোচনা ও মতামত প্রদান করেন।

Manual8 Ad Code

 

 

পরিশেষে, নবগঠিত যুব কার্যনির্বাহী কমিটির হাত ধরে এবং সর্বপরি সকল সেচ্ছাসেবকদের সহযোগিতায় সিলেটের মানবিক কার্যক্রম আরও এক ধাপ এগিয়ে যাবে— এমন দৃঢ় প্রত্যাশা কামনা করে উক্ত সভা সমাপ্তি ঘোষণা করা হয়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com