• সিলেট, রাত ৮:১৩, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

admin
প্রকাশিত মার্চ ৩১, ২০২৬
ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Manual8 Ad Code

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেন মার্কিন রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন।

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি মন্ত্রীর সঙ্গে মার্কিন রাষ্ট্রদূতের সাক্ষাৎ

Manual4 Ad Code

অনলাইন ডেস্ক

 

 

ডাক, টেলিযোগাযোগ ও তথ্যপ্রযুক্তি এবং বিজ্ঞান ও প্রযুক্তি মন্ত্রী ফকির মাহবুব আনামের সঙ্গে বাংলাদেশে নিযুক্ত যুক্তরাষ্ট্রের রাষ্ট্রদূত ব্রেন্ট টি. ক্রিস্টেনসেন আজ মঙ্গলবার সচিবালয়ে মন্ত্রীর অফিস কক্ষে সৌজন্য সাক্ষাৎ করেন।

Manual7 Ad Code

সাক্ষাৎকালে উভয় পক্ষ বাংলাদেশ ও যুক্তরাষ্ট্রের মধ্যে বিদ্যমান দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদার করার বিষয়ে গুরুত্বারোপ করেন। বিশেষ করে তথ্যপ্রযুক্তি, ডিজিটাল সংযোগ, সাইবার নিরাপত্তা এবং টেলিযোগাযোগ খাতে পারস্পরিক সহযোগিতা বৃদ্ধির বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার ডিজিটাল বাংলাদেশ গড়ে তোলার লক্ষ্যে কাজ করছে এবং এক্ষেত্রে যুক্তরাষ্ট্রের সহযোগিতা অত্যন্ত গুরুত্বপূর্ণ। তিনি তথ্যপ্রযুক্তি খাতে বিনিয়োগ বৃদ্ধি এবং জ্ঞান ও প্রযুক্তি বিনিময়ের ওপর গুরুত্বারোপ করেন।

রাষ্ট্রদূত বাংলাদেশে তথ্যপ্রযুক্তি খাতের অগ্রগতির প্রশংসা করেন এবং ভবিষ্যতে এ খাতে আরও সহযোগিতা অব্যাহত রাখার আশ্বাস দেন।

সাক্ষাৎ শেষে উভয় পক্ষ পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে একযোগে কাজ করার আশাবাদ ব্যক্ত করেন।

Manual3 Ad Code

ডাক ও টেলিযোগাযোগ বিভাগের সচিব আব্দুন নাসের খান, দূতাবাসের ইকনোমিক অফিসার জো বসকি, পলিটিক্যাল ইকনোমিক কাউন্সেলর এরিক গিলান সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন।

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com