• সিলেট, দুপুর ১২:৪১, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

Manual1 Ad Code

সিলেটে পাম্প মালিক-শ্রমিকদের ধর্মঘট প্রত্যাহার

নিজস্ব প্রতিবেদক

Manual4 Ad Code

 

Manual8 Ad Code

 

সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে মালিক-শ্রমিকরা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেছেন।

বুধবার (১ এপ্রিল) রাত পৌনে তিনটার দিকে তারা অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহার করেন। ধর্মঘট মূলত ভ্রাম্যমাণ আদালতের জরিমানা এবং চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদে শুরু হয়েছিল।

অনির্দিষ্টকালের ধর্মঘট প্রত্যাহারের বিষয়টি নিশ্চিত করেছেন, বাংলাদেশ পেট্রোলিয়াম ডিলার, ডিস্ট্রিবিউটর, এজেন্ট ও পেট্রোল পাম্প ওনার্স অ্যাসোসিয়েশনের সিলেট বিভাগীয় কমিটির মুখপাত্র ব্যারিস্টার রিয়াশাদ আজিম হক আদনান।

 

Manual8 Ad Code

তিনি বলেন, সিলেট বিভাগে সিএনজি ফিলিং স্টেশন ধর্মঘট আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করা হয়েছে। তবে গভীর রাতে সিদ্ধান্ত হওয়ায় সব পাম্পে তাৎক্ষণিকভাবে বার্তা পৌঁছায়নি। এজন্য পাম্পগুলো চালু হতে কিছুটা সময় লাগছে। সকাল ১০টার মধ্যে সব পাম্পে বার্তা পৌঁছে কার্যক্রম স্বাভাবিক হবে।

Manual4 Ad Code

সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার আব্দুল কুদ্দুস চৌধুরী বলেন, সিলেট বিভাগের সব পেট্রোল পাম্প ও সিএনজি রিফুয়েলিং স্টেশনে ধর্মঘট প্রত্যাহার করা হয়েছে। মালিকরা পাম্প খোলার প্রক্রিয়া শুরু করেছেন, খুব দ্রুত সবকিছু স্বাভাবিক হবে।

তিনি বলেন, পাম্পে ভ্রাম্যমাণ আদালতের জরিমানা নিয়ে মালিকদের অসন্তোষ আছে। রাত ১০টার দিকে কিছু ট্যাংকলরি সিলেট-ঢাকা মহাসড়ক অবরোধ করলেও আমরা আলোচনা করে দেড় ঘণ্টার মধ্যে তা তুলে নেওয়া হয়।

তিনি আরও বলেন, চাঁদাবাজির কোনো অভিযোগ পেলে আমরা কঠোর আইনি ব্যবস্থা নেব। আজ বৃহস্পতিবার পাম্প মালিকদের সঙ্গে বৈঠক হবে, বিভাগীয় কমিশনার ও জেলা প্রশাসনের সঙ্গে সমন্বয় করে স্থায়ী সমাধান বের করা হবে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com