• সিলেট, সকাল ১১:৪৯, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের গ ভী র উ দ্বে গ ও প্রতিকার দাবী

admin
প্রকাশিত এপ্রিল ২, ২০২৬
দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের গ ভী র উ দ্বে গ ও প্রতিকার দাবী

Manual1 Ad Code

দু র্নী তি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের গ ভী র উ দ্বে গ ও প্রতিকার দাবী

প্রেস বিজ্ঞপ্তি

Manual5 Ad Code

 

Manual8 Ad Code

দুর্নীতি মুক্তকরণ বাংলাদেশ ফোরামের কেন্দ্রীয় সভাপতি ইকবাল হোসেন চৌধুরী, স্থায়ী কমিটির সদস্য নেছারুল হক চৌধুরী বুস্তান স্যার ও কেন্দ্রীয় সাধারণ সম্পাদক মকসুদ হোসেন এক বিবৃতিতে বলেন, ভূমধ্যসাগরের লবণাক্ত পানিতে সম্প্রতি লিবিয়া থেকে সাগরপথে গ্রিসে যাওয়ার সময়ে পথ হারিয়ে নৌকায় মারা যাওয়া ২২ অভিবাসন প্রত্যাশীর মধ্যে ১২ জন বাংলাদেশের সুনামগঞ্জের বাসিন্দার মর্মান্তিক প্রাণহানী, রাষ্ট্র সংস্কারের লক্ষ্যে অন্যতম বৈধতা গণভোট, স্বাধীন দুদক, জাতীয় মানবাধিকার কমিশন গঠন, কর্ম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা, সুশাসনের লক্ষ্যে শক্তিশালী ন্যায়পাল গঠনের বিষয়ে সরকার ও বিরোধী দলের মধ্যে মতানৈক্য, সিদ্ধান্তহীনতা, ওয়াদার বরখেলাপের প্রেক্ষিতে গভীর উদ্বেগ প্রকাশ করেছেন।

Manual6 Ad Code

নেতৃবৃন্দ বলেন, সংবিধান ও সুশাসন সবকিছুই জনগণের জন্য, আফসোস আমাদের দেশে ব্যক্তির চাইতে নেতা বড় আর দেশের চাইতে দল বড় নীতি গ্রহণের ফলে জনগণের মৌলিক অধিকারগুলো বার বার হোচট খাচ্ছে। বড় দুঃখজনক।

ভূমধ্যসাগরে সুনামগঞ্জে ১২ তরুণ যুবকের মর্মান্তিক মৃত্যুতে বৃহত্তর সিলেটবাসী খুবই মর্মাহত ও বিক্ষুব্ধ। দুর্ভাগ্য বশতঃ এ সকল নৃশংস ও হৃদয় বিদারক ঘটনার পরও অবৈধ ভাবে ভূমধ্যসাগর পাড়ি দেয়ার ক্ষেত্রে জনসচেতনতা পরিলক্ষিত হচ্ছে না। সরকারও এহেন অবৈধ অভিবাসন বন্ধে কার্যকর কোন পদক্ষেপ নিচ্ছে না। এই জগণ্যতম মানব পাচারকারী ঘটনার সাথে জড়িতদের দৃশ্যমান আইনে আওতায় আনতে তাৎক্ষণিক এদের সহায় সম্পত্তি জব্ধ করে ক্ষতিগ্রস্তদের প্রদান করার আইন পাস করার জোর দাবী জানান।

Manual8 Ad Code

এমনিতে মধ্যপ্রাচ্যের ডামাডোলে দেশে জ্বালানি তেল সহ জনজীবন মহাবিপর্যয়ের আশঙ্কা দেখা দিয়েছে। তাই সুশাসনের লক্ষ্যে ওয়াদাকৃত গণভোটের রায়, স্বাধীন দুদক, জাতীয় মানবাধিকার কমিশন গঠন, কর্ম কমিশন, বিচার বিভাগের স্বাধীনতা দ্রুত বাস্তবায়নের জোর দাবী জানান। জনজীবন স্বস্তিতে রাখার লক্ষ্যে কৃচ্ছতা সাধনের কর্মসূচি সময় উপযোগী। এটা বাস্তবায়ন করা লক্ষ্যে সবাইকে আন্তরিক হওয়ার জন্য দেশবাসী প্রতি আহবান জানান।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com