• সিলেট, বিকাল ৪:৪২, ২৬শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ৬টা থেকে দোকানপাট ব ন্ধ

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
সিলেটে ৬টা থেকে দোকানপাট ব ন্ধ

Manual6 Ad Code

সিলেটে ৬টা থেকে দোকানপাট ব ন্ধ

নিজস্ব প্রতিবেদক

Manual6 Ad Code

সিলেটে সন্ধ্যা ৬টা থেকে দোকানপাট বন্ধ রাখা হয়েছে। মধ্যপ্রাচ্যে যুদ্ধের প্রভাবে জ্বালানী সাশ্রয়ে সরকারের নির্দেশনা অনুযায়ী নিজেদের দোকানপাট বন্ধ রেখেছেন।

 

 

শনিবার (৪ এপ্রিল) সন্ধ্যা ৬টা থেকে এ সিদ্ধান্ত কার্যকর হয়।

যুদ্ধের প্রভাবে হরমুজ প্রণালী এক প্রকার বন্ধ। এ অবস্থায় সারাবিশ্বে জ্বালানী সরবরাহ প্রায় বন্ধ হওয়ার উপক্রম। যদিও বাংলাদেশের জাহাজ পরিবহনে তেমন কোনো সমস্যা হচ্ছেনা, তবু বিশ্বের সামগ্রিক নেতিবাচক প্রভাব থেকে মুক্ত নয় কেউই। তাই জ্বালানী সাশ্রয়ে সরকার উদ্যোগ নিয়েছে।

এরই অংশ হিসাবে শনিবার থেকে অনির্দিষ্টকালের জন্য সিলেটসহ সারাদেশে সন্ধ্যার পর থেকে খাবার দোকান, হোটেল রেস্টুরেন্ট ও ওষুধের দোকান ব্যতিত অন্য সবধরনের ব্যবসা প্রতিষ্ঠান বন্ধের সিদ্ধান্ত নেওয়া হয়।

সিলেট মহানগরীর প্রাণকেন্দ্র হিসাবে পরিচিত জিন্দাবাজার ও বন্দরবাজার ঘুরে দেখা গেছে, সন্ধ্যা ৬টার সাথে মার্কেট বিপণীবিতানসহ অন্যান্য দোকানপাট বন্ধ।

 

Manual5 Ad Code

 

তবে কোনো কোনো মার্কেটে বাইরে থেকে গেইট বন্ধ রাখা হলেও বিকল্প পথে ভেতরে প্রবেশ ও বের হওয়া এবং দোকান খোলা রেখে ব্যবসার অভিযোগও আছে।

Manual5 Ad Code

 

যেমন বন্দরবাজারের করিম উল্লাহ মার্কেট। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে সালাহ উদ্দিন নামক পর্যটনখাতের একজন ব্যবসায়ী ওই মার্কেট গিয়েছিলেন। কিন্তু সামনের দিকে সব গেইট বন্ধ থাকায় মার্কেটের পেছনের দিকের গেইটে গিয়ে দেখেছেন, সেটি খোলা। ভেতরে ঢুকেও অধিকাংশ দোকান খোলা থাকতে দেখেছেন তিনি।

এমন অভিযোগ অবশ্য অন্যান্য এলাকা থেকেও পাওয়া যাচ্ছে।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com