• সিলেট, বিকাল ৪:১২, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সাথে ‘গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ নেতৃবৃন্দের সাক্ষাৎ

admin
প্রকাশিত এপ্রিল ৪, ২০২৬
বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সাথে ‘গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual6 Ad Code

বাণিজ্যমন্ত্রী খন্দকার মুক্তাদিরের সাথে ‘গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন’ নেতৃবৃন্দের সাক্ষাৎ

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

Manual4 Ad Code

বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি’র সাথে সৌজন্য সাক্ষাৎ করেছেন গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খানসহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

Manual4 Ad Code

শুক্রবার (৩ এপ্রিল) দুপুরে সিলেট নগরীর কাজির বাজার তোপখানাস্থ মন্ত্রীর বাসভবনে জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সিলেট অঞ্চল ও বিভাগের প্রতিবন্ধী মানুষের শিক্ষা, সেবা, অধিকার, উন্নয়ন, কর্মসংস্থান, পুনর্বাসন, এবং সামাজিক অধিকার নিশ্চিত করার বিষয়ে মন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি মহোদয়ের কাছে বিভিন্ন দাবি ও প্রস্তাব তুলে ধরেন।

মন্ত্রী প্রতিবন্ধী মানুষের কথাগুলো ধৈর্য্য সহকারে শুনেন এবং তাদেরকে সহযোগিতার আশ্বাস প্রদান করেন।

 

এসময় বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপিকে গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ)’র কার্যালয় পরিদর্শনের দাওয়াত দেওয়া হয়।

সৌজন্য সাক্ষাৎকালে উপস্থিত ছিলেন- জিডিএফ’র সদস্য ফাতেমা বেগম, সমন্বয়কারী শারমিন আক্তার রেবা, অভিভাবক আব্দুল কুদ্দুস তালুকদার, বাপ্পী আহমদ, সদস্য ববি বেগম, গ্রীন ডিসএ্যাবল্ড ফাউন্ডেশন (জিডিএফ) পরিচালিত জিডিএফ-ডিকেফ দৃষ্টি প্রতিবন্ধী বিদ্যালয়ের শিক্ষক আফজাল শিকদার, হিসাব রক্ষক মোঃ শাহজাহান, কম্পিউটার অপারেটর তাজকিরা জান্নাত সুইটি, সহায়ককর্মী নুরজাহান বেগম, শিক্ষার্থী তাহমিনা আক্তার মৌমি, তোফায়েল হোসেন সুয়েব, অহনা বেগম, রেশমা আক্তার রিয়া, আফসানা আক্তার মুন্নি, জুঁই রানী দাশ, রাদিয়া জান্নাত তালুকদার, রাহিমা জান্নাত তালুকদার, রিয়াদ তালুকদার প্রমুখ।

সৌজন্য সাক্ষাৎকালে বাণিজ্য-বস্ত্র-পাট ও শিল্পমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির এমপি-কে ফুলেল শুভেচ্ছা জানান জিডিএফ’র মহাসচিব ও নির্বাহী পরিচালক বায়জিদ খান সহ প্রতিষ্ঠানের নেতৃবৃন্দ।

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com