• সিলেট, রাত ১১:৪৩, ৩০শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নদীর উপর হবে আরও ৬টি সেতু

admin
প্রকাশিত এপ্রিল ৫, ২০২৬
সিলেটে নদীর উপর হবে আরও ৬টি সেতু

Manual8 Ad Code

সিলেটে নদীর উপর হবে আরও ৬টি সেতু

নিজস্ব প্রতিবেদক

সিলেট বিভাগের তিন জেলায় বিভিন্ন নদীর উপর আরও ৬টি সেতু নির্মাণের উদ্যোগ নেওয়া হয়েছে। সেতুগুলো নির্মাণের লক্ষ্যে ইতোমধ্যে শুরু হয়েছে সমীক্ষার কাজ। সমীক্ষা শেষেই শুরু হবে প্রকল্পের কাজ।

সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরীর ফেসবুক থেকে এমন তথ্য শেয়ার করেছেন।

Manual2 Ad Code

জানা গেছে, সারা দেশে বিভিন্ন নদীর উপর ৪৪টি সেতু নির্মাণের উদ্যোগ নিয়েছে সরকার। এ লক্ষ্যে সেতু নির্মাণের সমীক্ষার কাজ শুরু হয়েছে। এই ৪৪টি সেতুর মধ্যে সিলেট বিভাগের তিন জেলার ৬টি রয়েছে।

এর মধ্যে সিলেট জেলায় ৩টি, হবিগঞ্জে ২টি ও মৌলভীবাজারে ১টি সেতু রয়েছে। এগুলো হলো- সিলেটের ফেঞ্চুগঞ্জ উপজেলার ভেলকোনা লঞ্চঘাট হতে জুড়ি নদীর সড়কে ৮৫০ মিটার চেইনেজে জুড়ি নদীর উপর সেতু নির্মাণ।

সিলেট জেলার কোম্পানীগঞ্জ উপজেলার ইছাকলস ইউপি থেকে ছাতক হেডকোয়ার্টার সড়কের ৫২৮৬ মিটার চেইনেজে (পুকুরিয়া বিলের ভাঙা) সেতু নির্মাণ।

সিলেটের গোলাপগঞ্জ উপজেলার (ক) ফেঞ্চুগঞ্জ-রাকুয়ার বাজার জিসি-বৈরাগীর বাজার সড়কে ১৯৪০০ মিটার চেইনেজে এবং (খ) ভাদেশ্বর ইউপি (মোকামবাজার)-ডেপুটি বাজার-গোয়াসপুর-শেখপুর-মীরগঞ্জ জিসি সড়কে ৫৯০০ মিটার চেইনেজে কাদিপুর নয়াবাজার অংশে কুশিয়ারা নদীর উপর সেতু নির্মাণ।

 

হবিগঞ্জের নবীগঞ্জ উপজেলার সদরঘাট নতুন বাজার সড়ক-ইটাখোনা-ইসলামপুর সড়কে সেতু নির্মাণ।

Manual2 Ad Code

আজমিরিগঞ্জ উপজেলার পাহাড়পুর-কাদিরগঞ্জ সেতু নির্মাণ।

মৌলভীবাজারের রাজনগর উপজেলার আরএইচডি তারাপাশা, শমশেরনগর সড়ক-করাইয়া প্রাইমারি স্কুল ফহলাই ফেরিঘাট সড়কে ৬৪০৪ মিটার চেইনেজে সেতু নির্মাণ।

Manual8 Ad Code

ফেসবুকে সিলেট-৬ আসনের সংসদ সদস্য এডভোকেট এমরান আহমদ চৌধুরী সেতুর তালিকা প্রকাশ করে লিখেন- ‘বাংলাদেশের ৪৪টি ব্রিজের মধ্যে আমাদের ভাদেশ্বর কুশিয়ারা নদীর উপর ব্রিজ তালিকাভুক্ত চূড়ান্ত হলো। আমার নির্বাচনী এলাকা সিলেট-০৬ (গোলাপগঞ্জ-বিয়ানীবাজার) এর গোলাপগঞ্জ উপজেলার ভাদেশ্বর-টু কুশিয়ারা তীরবর্তী এলাকায় কুশিয়ারা নদী তীরবর্তী এলাকার মানুষের বহুল প্রত্যাশিত ব্রিজের সমীক্ষার কাজ শুরু হয়েছে।

Manual2 Ad Code

যত দ্রুত সম্ভব সমীক্ষার কাজ সম্পন্ন হয়ে প্রকল্পটির কাজ শুরু হবে বলে আমি আশাবাদী। এটি বাস্তবায়নের পর শরীফগঞ্জ এবং বাদেপাশা ইউনিয়নের সাথে যোগাযোগ ব্যবস্থার আমুল উন্নয়ন সাধিত হবে। পাশাপাশি ভবিষ্যতে এই এলাকা পর্যটন এলাকা হিসেবে রূপান্তরিত করতে পারব বলে আমার দৃঢ় বিশ্বাস। আপনাদের সকলের দোয়া এবং সহযোগিতা চাই।’

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com