• সিলেট, রাত ১:০২, ১লা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জ রি মা না

admin
প্রকাশিত এপ্রিল ৮, ২০২৬
সিলেটে হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জ রি মা না

Manual7 Ad Code

সিলেটে হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, জ রি মা না

নিজস্ব প্রতিবেদক

Manual2 Ad Code

 

 

Manual5 Ad Code

সিলেটের একটি বেসরকারি হাসপাতালের ওটিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ পাওয়াসহ অন্যান্য অনিয়মের অভিযোগে ৭৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার (৮ এপ্রিল) বিকাল ৩টার দিকে সিলেট জেলা প্রশাসন ও সিলেট সিভিল সার্জন অফিসের যৌথ উদ্যোগে পরিচালিত এক অভিযানে এই জরিমানা আদায় করা হয়।

সিভিল সার্জনের কার্যালয় ও জেলা প্রশাসন জানায়, লামাবাজার রোডের এই হাসপাতালে প্রচুর অনিয়ম পাওয়া গেছে। এরমধ্যে আছে অপারেশন থিয়েটার ও ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ, প্রশিক্ষণহীন নার্স, ২০১৯ সালের পর থেকে আর কোনো লাইসেন্স নবায়ন না করা- ইত্যাদি অনিয়মের প্রমাণ পাওয়ায় ভ্রাম্যমান আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট হাসপাতালটিকে মোট ৭৫ হাজার টাকা অর্থদণ্ড এবং তাৎক্ষনিক তা আদায় করা হয়।

Manual4 Ad Code

জনস্বার্থে এমন অভিযান অব্যাহত থাকবে বলে জানিয়েছে সিলেট জেলা প্রশাসনের গণমাধ্যম শাখা।

সিলেটভিউ২৪ডটকম

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com