• সিলেট, বিকাল ৩:০৮, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটের কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছন থেকে আ ট ক- ৪

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
সিলেটের কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছন থেকে আ ট ক- ৪

Manual5 Ad Code

সিলেটের কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছন থেকে আ ট ক- ৪

নিজস্ব প্রতিবেদক

Manual7 Ad Code

সিলেটের মোগলাবাজার থানার কটাইবাড়ী রেস্টুরেন্টের পেছন থেকে ৪জনকে আটক করেছে মোগলাবাাজার থানাপুলিশ। তারা পেশাদার জুয়াড়ি বলে দাবি করেছে পুলিশ।

 

Manual8 Ad Code

বৃহস্পতিবার (৯ এপ্রিল, বুধবার দিবাগত) রাত আড়াইটার দিকে গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে শিলং তীর জুয়া খেলার সময় তাদের হাতেনাতে আটক করা হয়।

 

Manual2 Ad Code

আটকৃতরা হলেন, হবিগঞ্জের বানিয়াচং থানার সাঙ্গর এলাকার মৃত ময়না মিয়ার ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা থানার কদমতলী এলাকার বাসিন্দা মো. শুভ মিয়া (২৫), ব্রাহ্মণবাড়িয়া জেলার সরাইল থানার বেঠসর গ্রামের মো. আব্দুর রাজ্জাকের ছেলে বর্তমানে সিলেটের কদমতলী এলাকার বাসিন্দা মনির মিয়া (৩২), হবিগঞ্জের লাখাই থানার গনিপুর গ্রামের মোহাম্মদ আলীর ছেলে বর্তমানে নগরীর দক্ষিণ সুরমা এলাকার বাসিন্দা মো. কিতাব আলী, একই থানার কাটাইয়া এলাকার মো. কদর আলীর ছেলে ও বর্তমানে নগরীর কদমতলী এলাকার বাসিন্দা মো. আব্দুল আলী।

 

Manual3 Ad Code

তাদের সবার বিরুদ্ধে ননএফআইআর মামলা (৫০/৯/৪/২৬) দায়ের করে ৪জনকেই আদালতে সোপর্দ করা হয়েছে বলে নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com