• সিলেট, রাত ৮:৫৫, ১৬ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার সম্পন্ন

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার সম্পন্ন

Manual4 Ad Code

সিলেটে শহীদ জিয়া ২য় গ্রন্থমেলার সম্পন্ন

Manual5 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

কমল সাহিত্য পরিষদ সিলেট আয়োজিত ১১ দিনব্যাপী শহীদ জিয়া ২য় গ্রন্থমেলা জাঁকজমকপূর্ণ সমাপনী অনুষ্ঠানের মধ্য দিয়ে শেষ হয়েছে।

মঙ্গলবার (১৫ এপ্রিল) রাত ৮টায় সিলেট কেন্দ্রীয় শহীদ মিনার প্রাঙ্গণে বইমেলা মঞ্চে এ সমাপনী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে সিলেট মহানগর বিএনপির ভারপ্রাপ্ত সভাপতি রেজাউল হাসান কয়েস লোদী বলেন, বই মানুষের জ্ঞান ও মননের প্রধান উৎস। নতুন প্রজন্মকে বইমুখী করতে এ ধরনের সাহিত্য আয়োজন অত্যন্ত গুরুত্বপূর্ণ। শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আদর্শ ও জীবনবোধ তরুণদের মাঝে ছড়িয়ে দিতে বইমেলার মতো উদ্যোগ আরও বিস্তৃত করা প্রয়োজন।

Manual7 Ad Code

তিনি আয়োজকদের এমন মহতী উদ্যোগকে সাধুবাদ জানান এবং ভবিষ্যতেও এ ধারাবাহিকতা বজায় রাখার আহ্বান জানান।

কমল সাহিত্য পরিষদ সিলেটের সভাপতি সাজন আহমদ সাজু এর সভাপতিত্ব এবং বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য রেজাউল করিম চৌধুরীর সঞ্চালনায় সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- কেন্দ্রীয় মুসলিম সাহিত্য সংসদের সাধারণ সম্পাদক গল্পকার সেলিম আউয়াল, দৈনিক সুরমা মেইলের সাহিত্য সম্পাদক মোয়াজ আফসর, সাইক্লোন কেন্দ্রীয় সংসদের সাধারণ সম্পাদক কবি ইশরাক জাহান জেলি এবং স্বেচ্ছাসেবী সংগঠন আলোর অন্বেষণের সাধারণ সম্পাদক এমজেএইচ জামিল, দৈনিক কাজির বাজার পত্রিকার বিশেষ প্রতিনিধি শাহান আহমদ চৌধুরী।

Manual6 Ad Code

 

Manual7 Ad Code

এসময় আরও উপস্থিত ছিলেন ও বক্তব্য রাখেন- কবি সুয়েজ হোসেন, কবি মকসুদ আহমদ লাল, আব্দুল বাতেন কবির, বইমেলা বাস্তবায়ন কমিটির সদস্য জুবায়ের আহমদ, কয়েস আহমদ, হাসান আহমদ সানি, মোস্তাক আহমদ সাকেল, সুবেজ আহমদ, ফাতেহা বেগম, ফাতেমা জাহান ও বাহা উদ্দিন বাহা।

এদিকে, বইমেলায় বেস্ট সেলার অ্যাওয়ার্ড অর্জন করে মাছরাঙা প্রকাশনী, বাবুই প্রকাশনী এবং অক্ষরবৃত্ত প্রকাশনী। প্রধান অতিথি বিজয়ীদের হাতে ক্রেস্ট তুলে দেন।

উল্লেখ্য, ১১ দিনব্যাপী এ গ্রন্থমেলায় প্রতিদিনই ছিল সাহিত্য, সংস্কৃতি ও শিক্ষামূলক নানা আয়োজন, যা পাঠক-দর্শকদের মধ্যে ব্যাপক সাড়া জাগায়।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com