• সিলেট, দুপুর ২:৫০, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ইসলামে নারীর মর্যাদা ও রাজনৈতিক অধিকার অত্যন্ত সুষ্পষ্ট: ড. এনামুল হক চৌধুরী

admin
প্রকাশিত এপ্রিল ১০, ২০২৬
ইসলামে নারীর মর্যাদা ও রাজনৈতিক অধিকার অত্যন্ত সুষ্পষ্ট: ড. এনামুল হক চৌধুরী

Manual1 Ad Code

বিএনপির চেয়ারম্যান ও প্রধানমন্ত্রী তারেক রহমানের উপদেষ্টা ড. এনামুল হক চৌধুরী বলেছেন, ইসলামে নারীর মর্যাদা ও রাজনৈতিক অধিকার অত্যন্ত সুষ্পষ্ট এবং এই গ্রন্থটি সেই সত্যকে অত্যন্ত যৌক্তিকভাবে তুলে ধরেছে। তিনি আরো বলেন, বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) সবসময়ই নারীর ক্ষমতায়নে বিশ্বাসী। আমাদের মহান নেতা শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানই বাংলাদেশে প্রথম নারী বিষয়ক মন্ত্রণালয় গঠন করেছিলেন এবং বেগম খালেদা জিয়ার হাত ধরে নারী শিক্ষার বৈপ্লবিক পরিবর্তন এসেছে। তিনি আরও বলেন, বর্তমান সরকার দেশনায়ক তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশে নারী জাগরণকে নতুন উচ্চতায় নিয়ে যাচ্ছে। তিনি গ্রন্থের অনুবাদক মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরীকে ধন্যবাদ জানিয়ে বলেন, এই গ্রন্থটি সামাজিক ও রাজনৈতিক সচেতনতা বৃদ্ধিতে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
তিনি শুক্রবার (১০ এপ্রিল) রাতে নগরীর দরগা গেইটস্থ একটি অভিজাত হোটেলে মাওলানা আব্দুল কাদের সিংকাপনী ফাউন্ডেশন-এর উদ্যোগে ড. মাহমুদ সাদিক রিশওয়ানের মূল গবেষণায় গ্রন্থের অনুবাদক মুফতী দেওয়ান আব্দুল্লাহ রাজা চৌধুরী অনুদিত ‘ইসলামে নারীর রাজনৈতিক অধিকার’ গ্রন্থের প্রকাশনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে উপরোক্ত কথাগুলো বলেন।
বিশিষ্ট সাংবাদিক ও গবেষক মোহাম্মদ ফয়জুর রহমান-এর সভাপতিত্বে অনুষ্ঠানে গ্রন্থ আলোচক হিসেবে উপস্থিত ছিলেন সিয়ানাহ ট্রাস্টের চেয়ারম্যান এবং আম্বরখানা জামে মসজিদের ইমাম ও খতিব মুফতী জিয়াউর রহমান।
বিশেষ অতিথির বক্তব্য রাখেন, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোহাম্মদ সিরাজুল ইসলাম, জমিয়তে উলামায়ে ইসলাম বাংলাদেশের যুগ্ম মহাসচিব মাওলানা আব্দুল মালিক চৌধুরী, সিলেট বিভাগ গণদাবী ফোরামের সভাপতি এডভোকেট চৌধুরী আতাউর রহমান আজাদ, কবি ও আইনজীবী ড. এম এ মোশতাক, কবি ও কলামিস্ট বেলাল আহমদ চৌধুরী এবং বাংলাদেশ দোকান মালিক সমিতি সিলেট জেলার সাংগঠনিক সম্পাদক নিয়াজ মুহাম্মদ আজিজুল করিম।
আল হিকমা বিদ্যা নিকেতনের পরিচালক আখতার আহমদের পরিচালনায় শুরুতে পবিত্র কালামে পাক থেকে তেলাওয়াত করেন কিস্তাসুল মুস্তাকিম।
গ্রন্থ প্রকাশনায় সার্বিক সহযোগিতায় ছিলেন সাপ্তাহিক বাংলা পোস্ট (ইউকে)-এর চেয়ারম্যান আলহাজ শেখ মো. মফিজুর রহমান এবং এসপায়ার পার্টি (ইউকে)-এর চেয়ারম্যান বিশিষ্ট সাংবাদিক কে এম আবু তাহের চৌধুরী। বিজ্ঞপ্তি

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com