• সিলেট, সকাল ১০:৪৬, ৮ই জুলাই, ২০২৬ খ্রিস্টাব্দ

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

admin
প্রকাশিত এপ্রিল ১১, ২০২৬
জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

Manual3 Ad Code

ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন জামায়াত নেতাকে দেখার পর সাংবাদিকদের সঙ্গে কথা বলেন বিরোধীদলীয় নেতা ও জামায়াতের আমির শফিকুর রহমান। ছবি: দলটির ফেসবুক পেজ থেকে নেওয়া

Manual8 Ad Code

জনগণের অধিকার আদায়ে কোনো ছাড় দেওয়া হবে না: জামায়াত আমির

Manual5 Ad Code

অনলাইন ডেস্ক

 

বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ও বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান বলেছেন, জনগণের অধিকার আদায়ে কোনো ধরনের ছাড় দেওয়া হবে না এবং সংসদের ভেতরে-বাইরে প্রতিবাদ অব্যাহত থাকবে।

শনিবার বিকালে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালে শেরপুর-৩ (শ্রীবরদী-ঝিনাইগাতি) আসনের নির্বাচনী সহিংসতায় আহতদের দেখতে গিয়ে সাংবাদিকদের কাছে এ কথা বলেন তিনি।

ডা. শফিকুর রহমান বলেন, ‘বাংলাদেশের রাজনীতিতে অতীতেও সহিংসতা ছিল। কিন্তু এত রক্তক্ষয়ের পরও কেন আবার রক্ত দিতে হবে? আমরা আশা করব, রাজনীতিতে সহিংসতা পরিহার করে পারস্পরিক শ্রদ্ধা ও সহনশীলতার পরিবেশ ফিরে আসবে।

Manual6 Ad Code

তিনি বলেন, জনগণের করের টাকায় পরিচালিত সংসদে জনকল্যাণমূলক কাজের পরিবর্তে অপ্রাসঙ্গিক বিতর্ক ও ব্যক্তিগত আক্রমণ গ্রহণযোগ্য নয়। সব রাজনৈতিক দলের প্রতি জনস্বার্থে আইন প্রণয়নে পারস্পরিক শ্রদ্ধাবোধ বজায় রাখার আহ্বান থাকবে।

এসময় জেলা জামায়াতের আমির আব্দুল করিমসহ দলের অন্য নেতারা উপস্থিত ছিলেন। এর আগে, জামায়াত আমির হাসপাতালের বিভিন্ন ওয়ার্ডে গিয়ে আহত নেতাকর্মীদের খোঁজখবর নেন এবং চিকিৎসকদের সঙ্গে কথা বলেন।

বিডি প্রতিদিন

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com