• সিলেট, রাত ১০:৫১, ৮ই নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডিসি সারওয়ার, নিলেন তাৎক্ষণিক সিদ্ধান্ত

admin
প্রকাশিত অক্টোবর ২০, ২০২৫
কানাইঘাট স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে ডিসি সারওয়ার, নিলেন তাৎক্ষণিক সিদ্ধান্ত

Manual8 Ad Code

 

সজল আহমেদ

 

Manual1 Ad Code

 

সোমবার (২০ অক্টোবর) দুপুরে তিনি স্থানীয়দের স্বাস্থ্যসেবা নিয়ে তাদের দীর্ঘদিনের দুঃখ-দুর্দশা শোনেন এবং এ বিষয়ে তাৎক্ষণিক সিদ্ধান্ত গ্রহণ করেন।

 

 

পরিদর্শনকালে ডিসির কাছে নানা অভিযোগও তুলে ধরেন স্থানীয়রা। তাদের অভিযোগ, স্বাস্থ্য কমপ্লেক্সে বহুদিন ধরে নানা সমস্যা রয়েছে যেমন—অ্যাম্বুলেন্স অচল, ডাক্তার ও নার্সদের স্থায়ীত্বের অভাব, হসপাতালে জনবল সংকট ইত্যাদি।

 

 

Manual1 Ad Code

এ সময় ৫১ শয্যাবিশিষ্ট নতুন ভবনের কার্যক্রম এখনও চালু হয়নি বলেও অভিযোগ করেন তারা। তাছাড়া হাসপাতাল চত্বরের ময়লা, অপরিচ্ছন্ন পরিবেশ, চিকিৎসা সেবা নিয়েও নানা কথা বলেন স্থানীয় বাসিন্দারা।

 

 

ডিসি মো. সারওয়ার আলম মনোযোগ সহকারে তাদের সকল অভিযোগ শোনেন সমস্যার সমাধানের আশ্বাস দেন।

 

 

তিনি বলেন, ‘আমি যেখানেই যাই, মানুষের দুঃখ-দুর্দশার কথা শুনে সমস্যা সমাধানের চেষ্টা করি। আজ কানাইঘাটেও সেই উদ্দেশ্যেই এসেছি। এখানে এসে নিজ চোখে দেখলাম-অবস্থা সত্যিই খারাপ। স্বাস্থ্য কমপ্লেক্সটি ময়লা-আবর্জনার স্তুপে পরিণত হয়েছে। আজই উপজেলা নির্বাহী কর্মকর্তার তত্তাবধানে ১৫ জন কর্মী দিয়ে নতুন ও পুরাতন ভবনের পরিচ্ছন্নতার কাজ শুরু হবে। স্থানীয়রাও এতে সহযোগিতা করবেন।’

 

 

তিনি আরও বলেন, ‘ধাপে ধাপে বাকি সমস্যাগুলোরও সমাধান করা হবে। আজই আমি স্বাস্থ্য মন্ত্রণালয়ের সঙ্গে এখানকার লোকবল সংকট নিয়ে কথা বলব। পাশাপাশি সন্তান প্রসব সেবা সঠিকভাবে নিশ্চিত করা হবে। নতুন ভবনটি দ্রুত চালুর ব্যবস্থাও নেয়া হবে।’

 

Manual2 Ad Code

 

জেলা প্রশাসকের আশ্বাসে উপস্থিত জনতার মধ্যে আনন্দ ও উচ্ছ্বাস ছড়িয়ে পড়ে। অনেক আবেগাপ্লুত হয়ে জেলা প্রশাসকের জন্য দোয়া করেন।

Manual1 Ad Code

 

 

এছাড়াও তিনি সকাল ১১টায় কানাইঘাট থানা পরিদর্শন করেন। দিন ব্যাপী উপজেলা প্রশাসনের ও সরকারি বিভিন্ন দপ্তরের আয়োজনে বিভিন্ন সভায় যোগদান করেন। উপজেলা প্রশাসন চত্ত¡রে গাছের চারা রোপন করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com