• সিলেট, দুপুর ১:০৮, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

Manual2 Ad Code

কানাইঘাটে প্রান্তিক কৃষকদের মাঝে বিনামূল্যে বীজ ও সার বিতরণ

কানাইঘাট প্রতিনিধি

Manual5 Ad Code

সিলেটের কানাইঘাট উপজেলায় প্রান্তিক কৃষকদের মাঝে সরকারিভাবে বিনামূল্যে উফশী আউশ ধানের বীজ ও রাসায়নিক সার বিতরণ করা হয়েছে।

Manual6 Ad Code

২০২৫–২৬ অর্থবছরের খরিপ-১ মৌসুমে আউশ ধানের আবাদ ও উৎপাদন বৃদ্ধি করার লক্ষ্যে এ প্রণোদনা কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

Manual8 Ad Code

সোমবার (১৩ এপ্রিল) সকাল ১১টায় উপজেলা পরিষদ মিলনায়তনের সামনে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে কৃষকদের মাঝে বীজ ও সার বিতরণের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ মেহেদী হাসান শাকিল।

এ সময় উপজেলার ১৪ জন ক্ষুদ্র ও প্রান্তিক কৃষকের মাঝে জনপ্রতি ৫ কেজি করে আউশ ধানের বীজ এবং ২০ কেজি করে সার বিতরণ করা হয়।

Manual2 Ad Code

উদ্বোধনী বক্তব্যে উপজেলা নির্বাহী কর্মকর্তা বলেন, বর্তমান সরকারের কৃষিবান্ধব বিভিন্ন উদ্যোগের ফলে দেশে খাদ্য উৎপাদন বৃদ্ধি পাচ্ছে। কৃষকদের উন্নয়ন ও স্বয়ংসম্পূর্ণ খাদ্য উৎপাদন নিশ্চিত করতে নানা প্রণোদনা কর্মসূচি গ্রহণ করা হয়েছে। তিনি কৃষকদের উদ্দেশ্যে বলেন, প্রাপ্ত বীজ ও সার সঠিকভাবে ব্যবহার করে উপজেলার সব কৃষি উপযোগী জমিকে চাষের আওতায় আনতে হবে।

অনুষ্ঠানে আরও বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা বিশ্বজিৎ রায়সহ মাঠপর্যায়ের উপসহকারী কৃষি কর্মকর্তারা।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com