• সিলেট, বিকাল ৪:৩২, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে আ ট ক ভুয়া পুলিশ অফিসার

admin
প্রকাশিত এপ্রিল ১৪, ২০২৬
সিলেটে আ ট ক ভুয়া পুলিশ অফিসার

Manual6 Ad Code

সিলেটে আ ট ক ভুয়া পুলিশ অফিসার

নিজস্ব প্রতিবেদক

 

দক্ষিণ সুরমা থানা পুলিশ কর্তৃক ভূয়া পুলিশ অফিসার (এডিসি) পরিচয়দানকারী আশরাফুল আম্বিয়া উরফে জায়ান আহমেদ (৩০) নামের ব্যক্তিকে আটক করেছে পুলিশ। তিনি দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- ডিবি এর এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরের বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করে আসছিলেন।

 

Manual7 Ad Code

মঙ্গলবার (১৪ এপ্রিল) এ তথ্য জানিয়েছে সিলেট মেট্রোপলিটন পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, সোমবার রাত ১০টার দিকে দক্ষিণ সুরমা থানাধীন হুমায়ুন রশিদ চত্বর সংলগ্ন ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্টে অভিযান চালিয়ে তাকে আটক করা হয়।

Manual1 Ad Code

 

আশরাফুল আম্বিয়া ওরফে জায়ান আহমেদ সিলেটের গোলাপগঞ্জ থানাধীন রায়গড় গ্রামের মৃত আব্দুল মুকিত ও মার্জিয়া খাতুনের ছেলে। বর্তমানে তিনি ইসলামপুর বিশ্বনাথ ও রায়নগর দর্জিবন্দ ১১০নং বাসায় বসোবাস করছেন।

 

জানা যায়, জায়ান আহমেদ দীর্ঘদিন ধরে নিজেকে ঢাকা মেট্রোপলিটন পুলিশ (ডিএমপি)- ডিবি’র এডিসি পরিচয় দিয়ে সিলেট মহানগরীর বিভিন্ন স্থানে প্রতারণার মাধ্যমে অবৈধ সুবিধা গ্রহণ করছিলেন। ঘটনার দিন তিনি একইভাবে দুধওয়ালা কিচেন রেস্টুরেন্টে উপস্থিত হয়ে চা পান করেন এবং উপস্থিত ব্যক্তিদের নিকট এসএমপি’র ডিসি (ডিবি)-এর মোবাইল নম্বর জানতে চান।

 

Manual3 Ad Code

এ সময় সেখানে উপস্থিত সাদা পোশাকধারী পুলিশ সদস্যরা তার পরিচয় যাচাই করতে গেলে তিনি নিজেকে এডিসি (ডিবি), ডিএমপি হিসেবে পরিচয় দেন। পরবর্তীতে তার আচরণে সন্দেহ সৃষ্টি হলে বিষয়টি ঊর্ধ্বতন কর্তৃপক্ষকে জানানো হয়। তাৎক্ষণিকভাবে পুলিশ কমিশনারেন নির্দেশে দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই মো. মফিজুর রহমান ঘটনাস্থলে উপস্থিত হয়ে তাকে জিজ্ঞাসাবাদ করেন। একপর্যায়ে তিনি ভুয়া পরিচয়ে প্রতারণার বিষয়টি স্বীকার করেন।

 

এ বিষয়ে ‘দুধওয়ালা কিচেন’ রেস্টুরেন্ট কর্তৃপক্ষের লিখিত অভিযোগের প্রেক্ষিতে থানায় মামলা( নং-১২/১৪/৪/২৬) দায়ের করে আদালতে সোপর্দ করার বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার (মিডিয়া) মো. মনজুরুল আলম।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com