• সিলেট, সন্ধ্যা ৭:২৯, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেট র‌্যাবের অভিযানে মানব পা*চারকারী গ্রে প্তা র

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
সিলেট র‌্যাবের অভিযানে মানব পা*চারকারী গ্রে প্তা র

Manual7 Ad Code

সিলেট র‌্যাবের অভিযানে মানব পা*চারকারী গ্রে প্তা র

নিজস্ব প্রতিবেদক

র‌্যাবের যৌথ অভিযানে ছরওয়ার মুর্শেদ ডালিম (৪৮) নামের ব্যক্তিকে গ্রেপ্তার করা হয়েছে। তিনি ইউরোপের বিভিন্ন দেশে লোক পাঠানোর নামে প্রতারণা করে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিতেন বলে অভিযোগ রয়েছে।

 

মঙ্গলবার (১৪ এপ্রিল) বিষয়টি জানিয়েছে র‌্যাবের গণমাধ্যম শাখা। তারা জানায়, সোমবার (১৩ এপ্রিল) র‌্যাব-৯ ও র‌্যাব-১ এর যৌথ অভিযানে নারায়নগঞ্জের রূপগঞ্জ থানার নীলা মার্কেট এলাকায় থেকে তাকে গ্রেপ্তার করা হয়।

 

ছরওয়ার মুর্শেদ ডালিম সিলেটের ফেঞ্চুগঞ্জ থানার যুধিষ্ঠিরপুর এলাকার সামছুল হক মিয়ার ছেলে।

Manual3 Ad Code

 

জানা যায়, সুনামগঞ্জের সদর মডেল থানাধীন তেতৈয়া এলাকার বাসিন্দা শরীফ উদ্দিন (৫৩)। সিলেটের আবুল হোসেন ও ছরওয়ার মুর্শেদ ডালিমের ট্রাভেল এজেন্সির মাধ্যমে আলবেনিয়া যাওয়ার সিদ্ধান্ত নেন শরীফ এবং তার আরও ৮ সঙ্গী। সিদ্ধান্ত হয় তারা সবাই ১২ লাখ টাকা করে দিবেন। তবে প্রথমে ৪ লাখ টাকা করে দিতে হবে। ফ্লাইটের সময় বাকী টাকা দিলে চলবে।

 

Manual1 Ad Code

এই সিদ্ধান্ত অনুযায়ী ২০২৪ সালের ৭ জুলাই শরীফসহ ৯ ব্যক্তির প্রত্যেকে ১ লাখ টাকা করে মোট ৯ লাখ টাকা ডালিম ও আবুলের হাতে তুলে দেন। পরে বিভিন্ন সময় বিভিন্ন ব্যাংক অ্যাকাউন্ট, বিকাশ ও নগদের মাধ্যমে তার কাছে সর্বমোট ৭২ লাখ ৮৭ হাজার টাকা দেন তারা। কিছুদিন পর ডালিম ৯ জনকে নিয়ে শ্রীলঙ্কা হয়ে আলবেনিয়ায় যাওয়ার জন্য ঢাকায় যেতে বললে তারা তাই করেন। পরে আবুল ও ডালিম ৯ জনের মধ্যে ৭ জনকে শ্রীলঙ্কায় নিয়ে যায় এবং সেখানে একটি বাড়িতে রেখে দেশে ফিরে আসে।

 

Manual7 Ad Code

 

কিছুদিন পর এই ৭ ব্যক্তি নিরুপায় হয়ে দেশে ফিরে আসেন। এ ঘটনায় ভিকটিম শরীফ উদ্দিন বাদী হয়ে সুনামগঞ্জ সদর থানায় একটি মামলা দায়ের করেন। এরই প্রেক্ষিতে আসামিদের আইনের আওতায় আনতে র‌্যাব-৯ এই ঘটনার ছায়া তদন্ত শুরু করে এবং র‌্যাব-১ এর সহযোগীতায় ছরওয়ার মুর্শেদ ডালিমকে গ্রেপ্তার করতে সক্ষম হয়।

 

তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের জন্য সংশ্লিষ্ট থানায় হস্তান্তর করা হয়েছে বলে নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ ও র‌্যাবের মিডিয়া অফিসার কে এম শহিদুল ইসলাম সোহাগ।

 

সিলেটভিউ২৪ডটকম

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com