• সিলেট, বিকাল ৩:৪০, ১৭ই এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ১৫, ২০২৬
আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী

Manual5 Ad Code

আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায় : শিক্ষামন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual1 Ad Code

 

শিক্ষামন্ত্রী ড. আ ন ম এহছানুল হক মিলন জানিয়েছেন, ব্যক্তিগতভাবে তিনিও অনলাইন ক্লাসের পক্ষে নন, তবে বিশ্ব বাস্তবতার সঙ্গে তাল মিলিয়ে এগোতে হলে ডিজিটাল শিক্ষাব্যবস্থার বিকল্প নেই।

তিনি বলেন, আমিও অনলাইন ক্লাস চাই না, কিন্তু পৃথিবী চায়। আমাদেরও সেই পথে এগোতে হবে।

Manual7 Ad Code

বুধবার এসএসসি ও সমমানের পরীক্ষা উপলক্ষে সিলেট বিভাগের কেন্দ্র সচিবদের সঙ্গে মতবিনিময় সভা শেষে একথা বলেন শিক্ষামন্ত্রী।

Manual4 Ad Code

তিনি জানান, মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাবে জ্বালানি তেলের সংকট তৈরি হওয়ায় শিক্ষা কার্যক্রমে অনলাইন ও অফলাইন পদ্ধতিতে সমন্বয় করতে হচ্ছে, যা নিয়ে সমালোচনা রয়েছে।

প্রধানমন্ত্রীর নির্দেশে বিভিন্ন অংশীজনের সঙ্গে বৈঠক করা হয়েছে উল্লেখ করেন তিনি বলেন, প্রায় ৭০০ থেকে ৮০০টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক, প্রধান শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকদের সঙ্গে মতবিনিময়ে অংশ নিয়েছি। কিন্তু কেউই অনলাইন ক্লাসের পক্ষে নয়।

এসময় শিক্ষামন্ত্রী কোচিং সেন্টারগুলোকে আইনের আওতায় আনার উদ্যোগের কথাও জানান। পাশাপাশি ইংলিশ মিডিয়াম স্কুলগুলোকে সরকারি নিয়ন্ত্রণে আনার পরিকল্পনার কথাও জানান তিনি।

Manual6 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com