• সিলেট, বিকাল ৫:০৪, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

“ICSD 2026 – বিশ্বমঞ্চে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ”

admin
প্রকাশিত এপ্রিল ১৬, ২০২৬
“ICSD 2026 – বিশ্বমঞ্চে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ”

Manual7 Ad Code

“ICSD 2026 – বিশ্বমঞ্চে মেট্রোপলিটন ইউনিভার্সিটি শিক্ষার্থীদের গবেষণাপত্র উপস্থাপন ”

Manual1 Ad Code

অনলাইন ডেস্ক

জ্ঞানের প্রতি অদম্য অনুসন্ধিৎসা, ভৌগোলিক সীমানা পেরিয়ে নিজেকে প্রমাণের দৃঢ় প্রত্যয় এবং গবেষণার প্রতি গভীর একাগ্রতা — এই তিনের সমন্বয়ে আন্তর্জাতিক অঙ্গনে আবারও নিজেদের শ্রেষ্ঠত্বের স্বাক্ষর রাখল বাংলাদেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি বিশ্ববিদ্যালয় মেট্রোপলিটন ইউনিভার্সিটির শিক্ষার্থীরা। জাতীয় পর্যায়ের ধারাবাহিক সাফল্যের ধারাবাহিকতায় এবার বৈশ্বিক মঞ্চে বিশ্ববিদ্যালয়টির পাঁচজন কৃতী শিক্ষার্থী সফলভাবে তাদের গবেষণাপত্র উপস্থাপন করেছেন 8th International Conference on Sustainable Development (ICSD 2026)-এ। বিশ্ববিদ্যালয়ের গবেষণা সংগঠন মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটি (MURS) সূত্রে জানা গেছে, এই মর্যাদাপূর্ণ আন্তর্জাতিক আসরে বিশ্বের বিভিন্ন প্রান্তের বিশিষ্ট গবেষক ও পণ্ডিতদের সামনে দুটি পৃথক গবেষণাপত্র আনুষ্ঠানিকভাবে উপস্থাপিত হয়েছে।

 

আন্তর্জাতিক এই আসরে উপস্থাপিত গবেষণাগুলোর মধ্যে প্রথমটি “Temporal Migration Patterns in Coastal Bangladesh: Comparing Responses to Sudden-Onset Cyclones and Slow-Onset Salinity Intrusion”, যা যৌথভাবে সম্পন্ন করেছেন G.M Sifat Iqbal, Asma Akther Mim ও Protik Paul Udoy। গবেষণাটিতে উপকূলীয় বাংলাদেশের জনগোষ্ঠীর জলবায়ু-প্রণোদিত অভিবাসনের ধরন গভীরভাবে বিশ্লেষণ করা হয়েছে | বিশেষত আকস্মিক ঘূর্ণিঝড়ের আঘাত এবং ক্রমবর্ধমান লবণাক্ততার অনুপ্রবেশ — এই দুটি ভিন্নধর্মী জলবায়ু সংকটের মুখে উপকূলীয় জনগোষ্ঠীর সাড়াদানের তুলনামূলক চিত্র তুলে ধরা হয়েছে, যা জলবায়ু অভিযোজন ও দুর্যোগ ব্যবস্থাপনা নীতিনির্ধারণে অত্যন্ত গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা প্রদান করে।

 

Manual4 Ad Code

দ্বিতীয় গবেষণা “From Policy Commitment to Classroom Practice: Governance and Legal Challenges in Teacher Development in Rural Bangladesh” — এই গবেষণাপত্রে গ্রামীণ বাংলাদেশে শিক্ষক পেশাগত উন্নয়নে নীতিগত অঙ্গীকার ও বাস্তব শ্রেণিকক্ষ চর্চার মধ্যবর্তী গভীর ব্যবধান চিহ্নিত করা হয়েছে। শাসনতান্ত্রিক দুর্বলতা ও আইনি কাঠামোর সীমাবদ্ধতার আলোকে দেশের শিক্ষা ব্যবস্থার একটি দীর্ঘমেয়াদি কাঠামোগত সংকট অত্যন্ত প্রামাণিকভাবে তুলে ধরেছেন Nosrat Jannat Tarana ও Jannatul Ferdos Taiba।

 

 

Manual1 Ad Code

এই উল্লেখযোগ্য অর্জনের বিষয়ে মেট্রোপলিটন ইউনিভার্সিটি রিসার্চ সোসাইটির পক্ষ থেকে জানানো হয়, এটি কেবল একটি প্রাতিষ্ঠানিক সাফল্য নয় | বরং এটি শিক্ষার্থীদের দীর্ঘদিনের লালিত স্বপ্ন, নিরলস অধ্যবসায় এবং গবেষণার প্রতি অবিচল নিষ্ঠার সত্যিকারের প্রতিফলন। বিশ্ববিদ্যালয়ের শিক্ষকবৃন্দের অভিমত, উপস্থাপিত গবেষণাগুলোর সমসাময়িক প্রাসঙ্গিকতা এবং উচ্চমানের বিশ্লেষণী দক্ষতা শিক্ষার্থীদের পরিপক্ব বৈশ্বিক দৃষ্টিভঙ্গি ও উন্নত গবেষণা সক্ষমতারই সুস্পষ্ট পরিচয় বহন করে। তাঁরা দৃঢ়ভাবে আশাবাদ ব্যক্ত করেন যে, এই সাফল্য ভবিষ্যতে আরও অনেক শিক্ষার্থীকে মৌলিক ও প্রভাবশালী গবেষণায় আত্মনিয়োগে অনুপ্রাণিত করবে।

 

উল্লেখ্য, এই সাফল্যের নেপথ্যে অসামান্য অবদান ও দিকনির্দেশনা প্রদান করেছেন বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও চেয়ারম্যান ইমেরিটাস ড. তৌফিক রহমান চৌধুরী এবং বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরী। তাঁদের দূরদর্শী নেতৃত্ব ও অনুপ্রেরণার পাশাপাশি MURS-এর প্রেসিডেন্ট, অ্যাডভাইজার এবং সংশ্লিষ্ট গবেষণা তত্ত্বাবধায়কগণের একনিষ্ঠ পরিচর্যা ও একাডেমিক পরামর্শ এই পথচলাকে অর্থবহ ও সার্থক করে তুলেছে।

Manual8 Ad Code

 

ICSD 2026-এর এই আন্তর্জাতিক আসরে সফল অংশগ্রহণ মেট্রোপলিটন ইউনিভার্সিটির জন্য যেমন অনন্য গৌরবের, তেমনি এটি বিশ্বমঞ্চে বাংলাদেশের তরুণ গবেষক প্রজন্মের মেধা, সৃজনশীলতা ও একাডেমিক উৎকর্ষের এক উজ্জ্বল বহিঃপ্রকাশ হিসেবে বিবেচিত হচ্ছে।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com