• সিলেট, বিকাল ৫:৪৬, ২১শে এপ্রিল, ২০২৬ খ্রিস্টাব্দ

ভূমি-সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

admin
প্রকাশিত এপ্রিল ২১, ২০২৬
ভূমি-সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

Manual4 Ad Code

ভূমি-সংশ্লিষ্টদের সেবকের ভূমিকা পালন করতে হবে: ভূমি প্রতিমন্ত্রী

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

মঙ্গলবার সকালে ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শন করেন ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কর্মকর্তারা।

ভূমি প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন বলেছেন, ভূমির প্রকৃত মালিক সাধারণ মানুষ। তাদের সহযোগিতায় সর্বদা নিবেদিত থাকতে হবে। ভূমি ব্যবস্থাপনায় যারা নিয়োজিত আছেন, তাদের সেবকের ভূমিকায় কাজ করতে হবে।

মঙ্গলবার সকালে ঢাকার সাতরাস্তায় অবস্থিত ভূমি ভবন পরিদর্শনকালে তিনি এসব কথা বলেন। পরিদর্শনকালে তাঁর সঙ্গে উপস্থিত ছিলেন ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এ এস এম সালেহ আহমেদ, ভূমি রেকর্ড ও জরিপ অধিদফতরের মহাপরিচালক (গ্রেড-১) ড. মো. মাহমুদ হাসান, ভূমি মন্ত্রণালয়ের অতিরিক্ত সচিব (উন্নয়ন অনুবিভাগ) মো. এমদাদুল হক চৌধুরী এবং প্রতিমন্ত্রীর একান্ত সচিব (উপসচিব) মো. আশ্রাফুল ইসলাম।

Manual5 Ad Code

পরিদর্শনকালে প্রতিমন্ত্রী ভূমি ভবনের ভূমি জাদুঘর, শিশু দিবাযত্ন কেন্দ্র, সামাজিক যোগাযোগমাধ্যম মনিটরিং সেল, ভূমি সেবা কেন্দ্র এবং ভূমি সেবা কল সেন্টার ঘুরে দেখেন। এ সময় তিনি সংশ্লিষ্ট কর্মকর্তাদের সঙ্গে কুশল বিনিময় করেন এবং তাঁদের কার্যক্রম সম্পর্কে খোঁজখবর নেন।

Manual3 Ad Code

ভূমি প্রতিমন্ত্রী বলেন, দক্ষ, স্বচ্ছ এবং জনবান্ধব ভূমিসেবা নিশ্চিত করতে মাঠ পর্যায়ের কর্মকর্তাদের আরও বেশি তৎপর হতে হবে।

কাজের গতিশীলতা বজায় রাখার নির্দেশ দিয়ে তিনি বলেন, সব ধরনের কাজ দ্রুত নিষ্পত্তি করতে হবে। জনসেবার ক্ষেত্রে কোনোভাবেই দীর্ঘসূত্রতা কাম্য নয়। অফিসে নিয়মিত কর্মকর্তা-কর্মচারিদের যথাসময়ে উপস্থিতি ও অফিস ত্যাগের জন্য সকলকে সচেতন হওয়ার জন্য নির্দেশ দেন প্রতিমন্ত্রী। এছাড়া দফতরের পরিষ্কার পরিচ্ছন্নতার প্রতিও গুরুত্বারোপ করেন তিনি।

বিডি-প্রতিদিন

Manual6 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com