• সিলেট, সকাল ৯:১২, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

দেশে তেলের সংকট নেই : মির্জা ফখরুল

admin
প্রকাশিত এপ্রিল ২৪, ২০২৬
দেশে তেলের সংকট নেই : মির্জা ফখরুল

Manual2 Ad Code

দেশে তেলের সংকট নেই : মির্জা ফখরুল

অনলাইন ডেস্ক

 

পর্যাপ্ত সরবরাহ থাকার পরও দেশে জ্বালানি সংকট তৈরি করা হচ্ছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের মন্ত্রী ও বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

শুক্রবার (২৪ এপ্রিল) বিকেলে ঠাকুরগাঁও শহরের মির্জা রুহুল আমিন অডিটোরিয়ামে আয়োজিত ঢেউটিন, চেক ও বরাদ্দপত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথা বলেন।

এসময় ঘূর্ণিঝড় ও শিলাবৃষ্টিতে ক্ষতিগ্রস্ত ৭১০টি পরিবারের মাঝে এক বান করে ঢেউটিন ও নগদ ৫ হাজার টাকা বিতরণ করা হয়। এছাড়াও বিভিন্ন সামাজিক ও ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নের জন্য ২৯৪টি প্রকল্পের মাধ্যমে ১৪ কোটি ৭০ লক্ষ টাকার চেক বিতরণ করা হয়।

মির্জা ফখরুল বলেন, হঠাৎ করে একটা বিপদ এসে গেছে – দুর্যোগ। ইরান, আমেরিকা ও ইসরায়েলের মধ্যকার যুদ্ধ সমগ্র বিশ্বকে ক্ষতিগ্রস্ত করেছে। আমাদের বাংলাদেশও মারাত্মক ভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। আমাদের এখানে জ্বালানি তেলের দাম বেড়ে গেছে।

Manual2 Ad Code

তিনি বলেন, আমি আসতে আসতে দেখলাম পেট্রোল পাম্পগুলোর সামনে মোটরসাইকেলের দীর্ঘ লাইন, এটা একটা সমস্যা তৈরি হয়েছে। কিন্তু এই সমস্যাটা তেল কমের জন্য নয়, সরবরাহ কমের জন্য নয়, এই সমস্যাটা কিছুটা তৈরি করা।

Manual5 Ad Code

মির্জা ফখরুল বলেন, দুঃখজনক ভাবে কিছু মানুষ এখানে তেল নিয়ে একটা অনৈতিক ব্যবসা শুরু করে দিয়েছে। যে ব্যবসাটা আমাদের জন্য, দেশের জন্য, জাতির জন্য ক্ষতিকর। পাম্প থেকে তেল নিতে তারা কালোবাজারে বিক্রি করছে তাইনা। এটা করতে দেওয়া যাবে না, আমি ডিসি সাহেবকে বলে দিয়েছি, এটার দিকে নজর দিতে হবে। নজরদারি করতে হবে এবং কেউ যেন কোনভাবে দুর্নীতি করে এইভাবে তেল বিক্রি করে ফায়দা নিতে না পারে এজন্য ব্যবস্থা নিতে হবে।

দেশের উন্নয়নে বিএনপি সরকার কাজ শুরু করেছে মন্তব্য করে মির্জা ফখরুল বলেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে দেশের উন্নয়নের জন্য নতুন নতুন প্রকল্প হাতে নেয়া হয়েছে। প্রধানমন্ত্রী তারেক রহমান আমাদের নতুন করে বেঁচে থাকার স্বপ্ন দেখাচ্ছে এবং নতুন করে বাংলাদেশকে গড়ে তুলবার চেষ্টা করছে।

মির্জা ফখরুল বলেন, কৃষকরা যাতে পানি সরবরাহ সঠিক ভাবে পায় সেজন্য ইতিমধ্যে খালখনন কর্মসূচি নেওয়া হয়েছে এবং কাজ চলমান রয়েছে। কৃষকরা যাতে ফসলের ন্যায্যা মূল্য পায় সেজন্য সরকার কাজ করছে।

Manual8 Ad Code

বিএনপি সরকার মানুষের ভাগ্য বদলের জন্য কাজ করছে বলে মন্তব্য করেন মির্জা ফখরুল

এসময় ঠাকুরগাঁওয়ের জেলা প্রশাসক মোহাম্মদ রফিকুল হক, জেলা বিএনপির সভাপতি ফয়সল আমীন, সাধারণ সম্পাদক পয়গাম আলী সহ সরকারি ও রাজনৈতিক নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।

Manual3 Ad Code

বিডি প্রতিদিন/

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com