• সিলেট, রাত ৮:২৫, ১৩ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময়

admin
প্রকাশিত এপ্রিল ২৬, ২০২৬
কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময়

Manual7 Ad Code

কুলাউড়ায় পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময়

কুলাউড়া প্রতিনিধি

Manual7 Ad Code

 

মৌলভীবাজারের কুলাউড়ায় ‘স্রোত সাহিত্য পর্ষদ’-এর উদ্যোগে পাবলিক লাইব্রেরি পুনরায় চালুর দাবিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।

শনিবার (২৫ এপ্রিল) সন্ধ্যায় শহরের একটি কমিউনিটি হলে এ সভা অনুষ্ঠিত হয়।

পর্ষদের আহবায়ক নুরুল ইসলাম ইমনের সভাপতিত্বে এবং যুগ্ম আহবায়ক সিরাজুল আলম জুবেলের সঞ্চালনায় সভায় উপস্থিত ছিলেন- সুশীল সেনগুপ্ত, এনামুল ইসলাম, মো. ফজলুল হক, সৌম্য প্রদীপ ভট্টাচার্য (সজল), মো. জয়নাল আবেদীন বাচ্চু, মো. রেদওয়ান খান, মো. আমির হোসেন, মইনুল ইসলাম শামীম, এ.এফ.এম ফৌজি চৌধুরী, রফিকুল ইসলাম টিপু, সিপার আহমেদ, সাদিয়া নোশিন তাসনিম, মো. খালিক উদ্দিন, মো. রেহান উদ্দিন আহমদ, সুফিয়ান আহমেদ, এনাম উদ্দিন, প্রশান্ত দেব ছানা, কাবুল পাল, বিপুল চক্রবর্তী, এমএ হালিম শাওন, নির্মাল্য মিত্র সুমন, গোলাম মোস্তফা পাভেল, বিশ্বজিৎ দাস, মো. মাজহারুল ইসলাম, কামরুল হাসান, সুফিয়া রহমান ইতি, এম অহিদ বকস মান্না, আজিজুল ইসলাম, সঞ্জয় দেবনাথ, মো. আজিজুর রহমান, মো. আব্দুল মজিদ, মাহদি মো. আসহাবীন, সাজ্জাদুল ইসলাম, রাহাতুল ইসলাম, আবরার শাহরিয়ার চৌধুরী, মোহাম্মদ মোস্তাফিজুর রহমান, তানভীর মাহতাব ফাহিম, জাহাঙ্গীর আলম সুমন, মো. সামসু উদ্দিন বাবু, আরিফুজ্জামান, মো. হেলাল উদ্দিন আকাশ, মনজুর হাছনাত তানভীর, আহবাব হাছনাত লাবিব, সুরমান আহমদ, আতিকুর রহমান আখই, সোহেল আহমদ, আ. আজিজ চৌধুরী, মো. খায়রুল ইসলাম সিপার, মোহাম্মদ নূরুল ইসলাম খান, জসিম চৌধুরী, আব্দুল কাইয়ুম মিন্টু, মো. সাদেকুর রহমান মজুমদার, মো. জহিরুল ইসলাম, মো. মুজাম্মির হোসেন, মোক্তাদির হোসেন, সাদমান সৌমিক মজুমদার, আশিকুল ইসলাম বাবু, মো. রবিউল সানী, এসএম শামীম আহমদ প্রমুখ।

Manual4 Ad Code

সভায় বক্তারা বলেন, কুলাউড়ার পাবলিক লাইব্রেরিকে পূর্বের স্থানে পুনঃপ্রতিষ্ঠা করা এখন সময়ের দাবি। একটি লাইব্রেরি ধ্বংস করা মানে একটি জাতির জ্ঞানভিত্তিকে ধ্বংস করা। বই মানুষকে প্রকৃত মানুষ হিসেবে গড়ে তোলে, অথচ সেই পাঠাগারের অস্তিত্ব আজ আর নেই। তাই দ্রুততম সময়ে লাইব্রেরি পুনরায় চালু করা জরুরি।

Manual6 Ad Code

সভায় ২৭ এপ্রিল বেলা ১১টায় উপজেলা নির্বাহী কর্মকর্তা বরাবর স্মারকলিপি প্রদান করার সিদ্ধান্ত গৃহীত হয়।

Manual1 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com