• সিলেট, বিকাল ৪:৪৭, ১৮ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাজিদের প্রতি শায়খ সুদাইসের আহবান

admin
প্রকাশিত এপ্রিল ২৮, ২০২৬
হাজিদের প্রতি শায়খ সুদাইসের আহবান

Manual1 Ad Code

শায়খ আব্দুর রহমান আল-সুদাইস

হাজিদের প্রতি শায়খ সুদাইসের আহবান

অনলাইন ডেস্ক

Manual8 Ad Code

 

 

Manual4 Ad Code

বিভিন্ন দেশ থেকে হাজিদের উদ্দেশে গুরুত্বপূর্ণ দিকনির্দেশনা দিয়েছেন মসজিদুল হারামের ইমামদের প্রধান, পবিত্র দুটি মসজিদবিষয়ক জেনারেল প্রেসিডেন্সির সভাপতি শায়খ আব্দুর রহমান আল-সুদাইস।

গত ২৪ এপ্রিল পবিত্র মসজিদুল হারামে দেওয়া জুমার খুতবায় তিনি বলেছেন, হজ হলো তাওহিদের এক মহান পাঠশালা এবং মক্কা সমগ্র মানবজাতির জন্য নিরাপত্তা ও হেদায়েতের কেন্দ্র হিসেবে অবস্থান করছে। তিনি খুতবায় হজসংক্রান্ত সরকারি নিয়ম-কানুন মেনে চলার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি বলেন, হজ পালনের জন্য অনুমতি পত্র (পারমিট) গ্রহণ করা জরুরি, যা শরিয়তের উদ্দেশ্য, মানুষের জীবন রক্ষা ও শৃঙ্খলা বজায় রাখা এবং তা বাস্তবায়নে সহায়ক।

এ ছাড়া শায়খ সুদাইস হাজিদের উত্তম আখলাক বজায় রাখা, পরস্পরের প্রতি কোমল আচরণ করা এবং ইবাদতের সময় ভিড় ও বিশৃঙ্খলা এড়িয়ে চলার আহবান জানান।

খুতবার শেষে তিনি হজ ব্যবস্থাপনায় নিয়োজিত নিরাপত্তা বাহিনী ও সংশ্লিষ্ট কর্তৃপক্ষের সেবার প্রশংসা করেন এবং হাজিদের নিরাপদ ও সফল হজ সম্পন্ন হওয়ার জন্য দোয়া করেন।

সূত্র : সৌদি প্রেস এজেন্সি

Manual6 Ad Code

 

বিডি-প্রতিদিন

Manual2 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com