• সিলেট, দুপুর ১:০৬, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বৃষ্টি উপক্ষো করে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

admin
প্রকাশিত মে ২, ২০২৬
বৃষ্টি উপক্ষো করে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

Manual1 Ad Code

বৃষ্টি উপক্ষো করে সিলেটে পৌঁছেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান

নিজস্ব প্রতিবেদক

Manual3 Ad Code

বৃষ্টি উপেক্ষা করে সরকার গঠনের আড়াই মাসের মাথায় শনিবার (২ মে) সিলেট সফরে এসেছেন বিএনপির চেয়ারম্যান তারেক রহমান। তবে এবার দলীয়প্রধান হিসেবে নয়, সফর করছেন প্রধানমন্ত্রী হিসেবে। শনিবার সকাল ১০টায় বিমানের একটি ফ্লাইটে করে সিলেট এমএজি ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে এসে পৌঁছান। এসময় তার সাথে ছিলেন স্ত্রী ডা. জুবাইদা রহমান।

Manual3 Ad Code

 

ওসমানী আন্তর্জাতিক বিমান বন্দরে প্রধানমন্ত্রীকে অভ্যর্থনা জানান বিএনপির নেতৃবৃন্দসহ বাণিজ্যমন্ত্রী খন্দকার আবদুল মুত্তাদীর, শ্রম ও প্রবাসী কল্যাণ মন্ত্রী আরিফুল হক চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের প্রশাসক কাইয়ুম চৌধুরী, সিলেটের বিভাগীয় কমিশনার মশিউর রহমান, জেলা প্রশাসক সারওয়ার আলমসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা।

এরপর সেখান থেকে কঠোর নিরাপত্তার মধ্যদিয়ে গাড়িবহর নিয়ে সরাসরি সকাল সাড়ে ১০টার দিকে হযরত শাহজালালের (র.) মাজার জিয়ারতে যান প্রধানমন্ত্রী। মাজার জিয়ারতের মাধ্যমে দিনের কর্মসূচি শুরু করেন।

এয়োদশ সংসদ নির্বাচনের আগে গত ২২ জানুয়ারি সিলেটে প্রথম নির্বাচনী জনসভায় বক্তব্য দিয়েছিলেন দলের নতুন চেয়ারম্যান হিসেবে। এবার প্রধানমন্ত্রী হিসেবে সিলেট সফর করছেন তিনি। প্রধানমন্ত্রী হিসেবে সিলেটে এটি তার প্রথম সিলেট সফর। সেজন্য সফরটি স্মরণীয় করে রাখতে সব প্রস্তুতি সম্পন্ন করেছে প্রশাসন এবং বিএনপি।

দিনব্যাপী এই সফরে মাজার জিয়ারত, ভিত্তিপ্রস্তর স্থাপন, খাল খনন কর্মসূচি, নতুন কুঁড়ি স্পোর্টস উদ্বোধন, সুধী সমাবেশে যোগদানসহ একাধিক কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

 

সফরসূচি অনুযায়ী শনিবার সিলেটের বিভিন্ন কর্মসূচিতে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। সকাল ১০টায় ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে অবতরণ করবেন। এরপর সকাল সাড়ে ১০টায় হজরত শাহজালাল (র.)-এর মাজার জিয়ারত করবেন। অংশ নেবেন মোনাজাতে। বেলা ১১টায় সুরমা নদীর তীরের চাঁদনীঘাট এলাকায় সিটি করপোরেশনের জলাবদ্ধতা নিরসন প্রকল্পের উদ্বোধন শেষ নগর ভবনের সামনে সুধী সমাবেশে বক্তৃতা করবেন। পরে দুপুর ১২টায় বহু প্রতীক্ষিত সদর উপজেলার কান্দিগাঁওয়ে বাসিয়া খাল (বাসিয়া নদী) খনন কাজের উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী।

Manual8 Ad Code

সিলেট সার্কিট হাউসে মধ্যহ্নভোজ শেষে বিকেল ৩টায় সিলেট জেলা স্টেডিয়ামে ‘নতুন কুঁড়ি স্পোর্টস-২০২৬’ উদ্বোধন এবং বিকেল ৫টায় জেলা শিল্পকলা একাডেমিতে দলীয় সভায় অংশ নেবেন। এদিন সন্ধ্যা ৭টায় তিনি বিমানযোগে ঢাকায় ফিরে যাওয়ার কথা রয়েছে।

প্রধানমন্ত্রীর সফর প্রসঙ্গে জেলা বিএনপির সভাপতি ও সিটি করপোরেশনের প্রশাসক আব্দুল কাইয়ুম চৌধুরী জানিয়েছেন, প্রধানমন্ত্রীর কাছে সিলেটের উন্নয়নের বিষয়টি তুলে ধরা হবে। তাকে বরণ করতে প্রস্তুত সিলেট।

Manual7 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com