• সিলেট, সকাল ৮:১৩, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে ২৩২ কোটি টাকার যে প্রকল্পের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

admin
প্রকাশিত মে ২, ২০২৬
সিলেটে ২৩২ কোটি টাকার যে প্রকল্পের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

Manual7 Ad Code

সিলেটে ২৩২ কোটি টাকার যে প্রকল্পের কাজ পেল চীনা প্রতিষ্ঠান

Manual2 Ad Code

অনলাইন ডেস্ক

 

দেশে জ্বালানি উৎপাদন বাড়াতে গভীর শিলাস্তরে অনুসন্ধান জোরদারের অংশ হিসেবে তিনটি অনুসন্ধান কূপ খননের সিদ্ধান্ত নিয়েছে সরকার। এর মধ্যে একটি সিলেটে। এসব কূপ খননে মোট ব্যয় ধরা হয়েছে ৯৪৫ কোটি ৭১ লাখ ৯৫ হাজার টাকা। এর মধ্যে সিলেটে কূপ খননে ব্যয় ধরা হয়েছে ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা। তিনটি কূপ খননের কাজ পেয়েছে চীনের দুই প্রতিষ্ঠান।

 

Manual5 Ad Code

অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর সভাপতিত্বে জাতীয় সংসদ ভবনে অনুষ্ঠিত সরকারি ক্রয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটির বৈঠকে এ প্রস্তাব অনুমোদন দেওয়া হয়।

অর্থ মন্ত্রণালয় সূত্রে জানা গেছে, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের প্রস্তাবের ভিত্তিতে ‘৩টি অনুসন্ধান কূপ খনন’ প্রকল্পের আওতায় শ্রীকাইল ডিপ-১ ও মোবারকপুর ডিপ-১ কূপ খননের জন্য টার্ন-কি ভিত্তিতে (ডিজাইন, যন্ত্রপাতি সরবরাহ, নির্মাণ, পরীক্ষা– সবকিছু) ঠিকাদার নিয়োগের অনুমোদন দেওয়া হয়েছে।

Manual7 Ad Code

এ জন্য এক ধাপ দুই খাম পদ্ধতিতে দরপত্র আহ্বান করা হলে তিনটি দরপত্র জমা পড়ে। সব প্রক্রিয়া শেষে চীনের প্রতিষ্ঠান সিএনপিসি চুংকুইং ড্রিলিং ইঞ্জিনিয়ারিং কোম্পানিকে কাজ দেওয়া হয়। এতে ব্যয় ধরা হয়েছে পাঁচ কোটি ৯৪ লাখ ৭০ হাজার ৫৭৯ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ৭১৩ কোটি ৬৪ লাখ ৭০ হাজার টাকা।

 

Manual2 Ad Code

‘সিলেট-১২ নম্বর কূপ খনন’ প্রকল্পের আওতায় আনুষঙ্গিক কাজসহ কূপ খননের জন্য টার্ন-কি ভিত্তিতে ঠিকাদার নিয়োগের প্রস্তাব অনুমোদিত হয়েছে। এ কাজের জন্য সর্বনিম্ন দরদাতা চীনের প্রতিষ্ঠান সাইনোপ্যাক ইন্টারন্যাশনাল পেট্রোলিয়াম সার্ভিস করপোরেশনকে নির্বাচিত করা হয়েছে। এতে ব্যয় হবে এক কোটি ৬২ লাখ ২২ হাজার ৪৫০ মার্কিন ডলার, যা বাংলাদেশি মুদ্রায় ২৩২ কোটি ৭ লাখ ২৫ হাজার টাকা।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com