• সিলেট, বিকাল ৫:৪১, ৪ঠা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

দুই যুগে পা দিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি

admin
প্রকাশিত মে ৩, ২০২৬
দুই যুগে পা দিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি

Manual6 Ad Code

দুই যুগে পা দিল মেট্রোপলিটন ইউনিভার্সিটি

Manual8 Ad Code

অনলাইন ডেস্ক

 

Manual4 Ad Code

সমৃদ্ধি আর সাফল্যের গৌরবময় পথচলায় প্রতিষ্ঠার ২৩ বছর পূর্ণ করে দুই যুগে পা দিয়েছে দেশের অন্যতম শীর্ষস্থানীয় বেসরকারি উচ্চশিক্ষা প্রতিষ্ঠান মেট্রোপলিটন ইউনিভার্সিটি। রোববার (৩ মে) বিশ্ববিদ্যালয়ের ২৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়েছে।

Manual5 Ad Code

বিশ্ববিদ্যালয়ের জনসংযোগ শাখা জানায়, সিলেটে উচ্চশিক্ষার পথকে সুগম করতে মেট্রোপলিটন ইউনিভার্সিটি প্রতিষ্ঠা করেন শিক্ষানুরাগী ড. তৌফিক রহমান চৌধুরী। শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদন নিয়ে ২০০৩ সালের ৩ মে আনুষ্ঠানিকভাবে পথচলা শুরু করে এই প্রতিষ্ঠানটি। বিশ্ববিদ্যালয়ের প্রতিষ্ঠাতা ও বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং ভাইস চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরীর সুচিন্তিত ও সুপরিকল্পিত নেতৃত্বে একঝাঁক শিক্ষানুরাগীর ঐকান্তিক প্রচেষ্টায় প্রতিনিযত সুনাম অর্জন করে এই বিশ্ববিদ্যালয়।

Manual5 Ad Code

২০২৫ সালের এপ্রিলে মেট্রোপলিটন ইউনিভার্সিটির বোর্ড অব ট্রাস্টিজের চেয়ারম্যান পদ থেকে অবসর গ্রহণ করেন ড. তৌফিক রহমান চৌধুরী। তবে সর্বসম্মতিক্রমে তাঁকে প্রতিষ্ঠানটির চেয়ারম্যান ইমেরিটাস পদে ভূষিত করা হয়। এদিকে, একই সময়ে নতুন চেয়ারম্যানের দায়িত্ব পান তানভীর এমও রহমান চৌধুরী।

 

জনসংযোগ শাখা আরও জানায়, সিলেট শহরতলির বটেশ্বরস্থ আধুনিক সুযোগ-সুবিধা সম্বলিত বৃহৎ নিজস্ব ক্যাম্পাস, উন্নতমানের ল্যাব, সমৃদ্ধ গ্রন্থাগার, শিক্ষা সহায়ক কার্যক্রম, নিজস্ব যাতায়াত ব্যবস্থাসহ প্রয়োজনীয় সকল আয়োজন রয়েছে মেট্রোপলিটন ইউনিভার্সিটিতে। প্রতিষ্ঠানটিতে বর্তমানে চারটি অনুষদে আটটি বিভাগ রয়েছে। ইতোমধ্যে বিশ্ববিদ্যালয়ের তিনটি সমাবর্তন সম্পন্ন হয়েছে। এ বিশ্ববিদ্যালয়ের গ্র্যাজুয়েটরা গুগল, অ্যামাজন, অ্যাগোডাসহ বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে কর্মরত রয়েছেন। বৃহত্তর সিলেটের প্রথম বেসরকারি বিশ্ববিদ্যালয় হিসেবে ২০২৪ সালের অক্টোবরে ‘স্থায়ী সনদ’ লাভ করে মেট্রোপলিটন ইউনিভার্সিটি।

 

এদিকে, প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে বিশ্ববিদ্যালয়ের ইমেরিটাস চেয়ারম্যান ড. তৌফিক রহমান চৌধুরী এবং ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী শুভেচ্ছা বার্তা দিয়েছেন। তাঁরা শিক্ষক, শিক্ষার্থী, অভিভাবক, কর্মকর্তা, কর্মচারী, শুভাকাঙ্ক্ষী ও শুভানুধ্যায়ীদের উষ্ণ শুভেচ্ছা জানিয়েছেন।

শুভেচ্ছা বার্তায় ড. তৌফিক রহমান চৌধুরী বলেন, ‘গৌরবময় পথচলায় ২৩ বছর পূর্ণ করেছে মেট্রোপলিটন ইউনিভার্সিটি। এই ২৩ বছর গবেষণা, জ্ঞান ও নৈতিকতার পথে অগ্রযাত্রার প্রতীক। সিলেটে উচ্চশিক্ষার দ্বারকে আরও সহজ করা এবং বৈশ্বিক মানের পাঠদানের যে লক্ষ্য নিয়ে এর যাত্রা শুরু হয়েছিল, তা থেকে এই বিশ্ববিদ্যালয় বিচ্যুত হয়নি। বোর্ড অব ট্রাস্টিজের বর্তমান চেয়ারম্যান তানভীর রহমান চৌধুরীর নেতৃত্বে নতুন লক্ষ্য ও উদ্যোগ নিয়ে এই বিশ্ববিদ্যালয় এগিয়ে যাচ্ছে সাড়ম্বরে।’

ট্রাস্টি বোর্ডের চেয়ারম্যান তানভীর এমও রহমান চৌধুরী বলেন, ‘যুগোপযোগী সুযোগ-সুবিধা নিশ্চিতের মাধ্যমে সর্বোচ্চ মানের শিক্ষা প্রদানে মেট্রোপলিটন ইউনিভার্সিটি গুরুত্ব দিচ্ছে। সঙ্গে উন্নত মানসিকতা ও নৈতিকাসম্পন্ন মানুষ গড়ার প্রতিও আমাদের সমান গুরুত্ব রয়েছে। এই প্রতিষ্ঠান থেকে ১০ হাজারেরও বেশি গ্র্যাজুয়েট এখন দেশ ও বিদেশের বিভিন্ন পরিমণ্ডলে সুনামের সাথে কাজ করছেন। বিশ্বখ্যাত প্রতিষ্ঠানে আমাদের গ্র্যাজুয়েটরা কাজ করে দেশের জন্য সম্মান বয়ে আনছেন। এই অগ্রযাত্রা ধরে রাখতে আমরা বদ্ধপরিকর।’

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com