• সিলেট, সকাল ১১:০৮, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রে প্তা র ২৯

admin
প্রকাশিত মে ৮, ২০২৬
সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রে প্তা র ২৯

Manual7 Ad Code

সিলেটে পুলিশের সাঁড়াশি অভিযানে গ্রে প্তা র ২৯

নিজস্ব প্রতিবেদক

Manual1 Ad Code

সিলেটের কোতোয়ালী মডেল থানাপুলিশ সাঁড়াশি অভিযান চালিয়ে বিভিন্ন স্থান থেকে ২৯ জনকে আটক ও গ্রেপ্তার করেছে। তাদের মধ্যে রয়েছে মাদক ব্যবসায়ী, মাদকসেবী, নিয়মিত মামলার আসামি, সন্দেহভাজন ও কয়েকজন হকার।

 

শুক্রবার (৮ মে) এসব তথ্য জানায়, সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল।

 

তারা জানায়, বৃহস্পতিবার দুপুর ২টা থেকে শুক্রবার দুপুর ২টা পর্যন্ত এ অভিযান চালানো হয়।

 

অভিযানে শাহজালাল (র.) এর মাজার এলাকা থেকে ২৫ পিস ইয়াবাসহ আটক করা হয় একজনকে। তার নাম মো. রিয়াজ উদ্দিন (৪৫)।

 

এছাড়া মাজার এলাকাসহ নগরীর বিভিন্ন এলাকা থেকে আটক করা হয়েছে আরও ১৫ জন মদকসেবীকে।

 

তারা হলেন, মো. জহিরুল ইসলাম (২৭), শুভপাল (৩৪), রিমন আহমদ (২৭), মো. সাদেকুল ইসলাম (২২), মো. দেলোয়ার হোসেন (২৫), মো. মিল্টন মাহমুদ (২৮), মো. আহসানুজ্জামান চৌধুরী (৩৪), মো. ফখরুল আলম সোহাগ (৩০), মো. মামুন মিয়া (৩০), আব্দুল্লাহ (২০), অমিয় দাস (২২), রুহান রহমান শুভ (২৪), তায়েফ (২১), মো. মশুক্কুর আলী (৩৭), লায়েক মিয়া (৩৫)।

 

 

নিয়মিত মামলায় গ্রেপ্তারকৃত ৩জন হলেন, আল আমিন (১৮), মো. রুমেল মিয়া (২৬), মোহাম্মদ আরিফ হোসেন (৩০)।

 

Manual1 Ad Code

বিভিন্ন মামলায় সন্দেহভাজন হিসাবে আটক করা হয়েছে, ছুটন মিয়া (৪৫), মুন্সি সোহান (৪২), সালমা বেগম (২৫), মো. সাদ্দাম হোসেন (৩০), মো. হোসেন আলী (৪৩), মো. ফারুক মিয়া (২৫), আবজল খান (২৮)।

 

এসময় আইন অমান্য করে অবৈধভাবে ফুটপাত ও রাস্তা দখল করে ব্যবসার অভিযোগে আটক করা হয়েছে ৩জনকে।

 

Manual3 Ad Code

তারা হলেন, মতিউর রহমান (৩০), মো. ফারুক মিয়া (৫০) ও মারুফ (১৮)।

Manual5 Ad Code

 

 

এসব তথ্য জানিয়েছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম। তবে আটক বা গ্রেপ্তারকৃতদের পিতার নাম ও পূর্ণাঙ্গ ঠিকানা তার প্রেসবিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়নি।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com