• সিলেট, সন্ধ্যা ৭:৫৭, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে নাসিম হোসাইনের ৫১ লাখ টাকা ছি*ন*তা*ই, গ্রে প্তা র ৯

admin
প্রকাশিত মে ৯, ২০২৬
সিলেটে নাসিম হোসাইনের ৫১ লাখ টাকা ছি*ন*তা*ই, গ্রে প্তা র ৯

Manual6 Ad Code

সিলেটে নাসিম হোসাইনের ৫১ লাখ টাকা ছি*ন*তা*ই, গ্রে প্তা র ৯

Manual8 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইনের প্রায় ৫১ লাখ টাকা ছিনতাইয়ের ঘটনায় ৯ জনকে গ্রেপ্তার করা হয়েছে। এরমধ্যে তার কর্মীরাও সম্পৃক্ত বলে অভিযোগ উঠেছে।

 

শনিবার (৯ মে) দুপুরের দিকে বিষয়টি জানিয়েছে সিলেট মহানগর পুলিশের মিডিয়া সেল। তারা জানায়, ঘটনার পরপরই বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে এই ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

 

গ্রেপ্তারকৃতরা হলেন দক্ষিণ সুরমা থানার শেখপাড়ার শাহেদ আহমদ (৪২), কমলগঞ্জের কামাল হোসেন (৩৫), কানাইঘাটের আদনান (৩৮) ও আবু তাহের (২৬), জকিগঞ্জের রুপায়ন বিশ্বাস (৪০), দক্ষিণ সুরমার রোমান আহমদ (৪৪), রাজনগরের সালমান আহমদ (২৮), বিশ্বনাথের গোলাম শহীদ (২৯) এবং কানাইঘাটের জুনায়েদ (২২)।

 

এরমধ্যে শাহেদ আহমদ বিকাশের সিলেট অঞ্চলের সুপারভাইজার, আদনান আবু তাহের ও রূপায়ন বিশ্বাস ডিএসওর দায়িত্বে কর্মরত।

 

Manual4 Ad Code

সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি নাসিম হোসাইন মোবাইল ব্যাংকিং প্রতিষ্ঠান বিকাশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর। শুক্রবার সকালে কর্মীদের দিয়ে ফেঞ্চুগঞ্জ উপজেলার বিভিন্ন বিকাশ অ্যাজেন্টের কাছে মোট ৮১ লাখ ৮২ হাজার টাকা পাঠিয়েছিলেন তিনি। সকাল পৌনে ১১টার দিকে তারা একটি প্রাইভেট কারে মোগলাবাজার থানার পারাইরচক লালমাটিয়া এলাকায় পৌঁছালে একটি মোটরসাইকেলের ৩ আরোহী বিকাশ কর্মীদের গাড়ি থামানো সংকেত দেয়। ড্রাইভার গাড়ির গতি কমালে ওই তিন ব্যক্তি ভয় দেখিয়ে ও হুমকি দিয়ে একজনকে মারপিট করে ৫টি ব্যাগে থাকা ৫০ লাখ ৭০ হাজার টাকা নিয়ে যায়।

 

 

অভিযোগ আছে, ঝুঁকির কথা জেনেও গাড়িটির গতি কমিয়ে ডাকাতির সুযোগ সৃষ্টি করা হয়েছে।

 

তাছাড়া বিকাশের টাকাবাহী গাড়ির নিরাপত্তায় নিয়োজিত স্কর্ট সদস্য রোমান আহমদ (৪৪), সালমান আহমদ (২৮), গোলাম শহীদ (২৯) ও জুনায়েদ (২২) এসময় গাড়িটির সাথে না থাকায় সন্দেহ আরও জোরালো হয়েছে।

Manual2 Ad Code

 

প্রথমিক তদন্ত শেষে পুলিশের ধারনা, ডাকাতদের সাথে আঁতাত করে এ ঘটনা ঘটনো হয়েছে এবং এর সাথে বিকাশ কর্মীরাও জড়িত থাকতে পারেন।

Manual7 Ad Code

 

এ ব্যাপারে নাসিম হোসাইন বলেন, এখনো বিকাশ কর্মীদের বাইরের কাউকে আটক বা গ্রেপ্তার করা হয়েছে কি না আমার জানা নেই।

 

তবে দ্রুত ঘটনার সাথে জড়িত সবাইকে গ্রেপ্তার এবং টাকাগুলো উদ্ধারের দাবি জানিয়েছেন সিলেট মহানগর বিএনপির নির্বাচিত সভাপতি ও বিকাশ বাংলাদেশের সিলেট বিভাগীয় ডিস্ট্রিবিউটর মো. নাসিম হোসাইন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com