• সিলেট, সন্ধ্যা ৭:৫৫, ৯ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ওসমানী বিমানবন্দরে মাহফুজা এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা

admin
প্রকাশিত মে ৯, ২০২৬
ওসমানী বিমানবন্দরে মাহফুজা এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা

Manual2 Ad Code

ওসমানী বিমানবন্দরে মাহফুজা এমপিকে মহিলা জামায়াতের সংবর্ধনা

প্রেস বিজ্ঞপ্তি

Manual3 Ad Code

জাতীয় সংসদের সংরক্ষিত আসনের সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর সিলেটে ফিরেছেন অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি।

Manual8 Ad Code

 

শুক্রবার বিকেলে সিলেট ওসমানী বিমানবন্দরে পৌঁছালে তাঁকে ফুলের তোড়া দিয়ে অভ্যর্থনা জানান সিলেট মহানগর মহিলা জামায়াতের নেত্রীবৃন্দ।

Manual5 Ad Code

সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী ও সহকারী সেক্রেটারী মুর্শেদা আক্তারের নেতৃত্বে মহিলা জামায়াতের প্রতিনিধি দলের মধ্যে উপস্থিত ছিলেন- মহানগর দায়িত্বশীলা জাহানারা বেগম, বেগম রহিমুন্নেছা, উম্মে রহিমা, আমিরা বেগম ও জয়নব প্রমূখ।

অধ্যাপিকা মাহফুজা হান্নান এমপি বলেন, কুরআন ও সুন্নাহের আলোকে নারীর ন্যায্য অধিকার প্রতিষ্ঠা ও নারীদের উন্নয়নে আমি কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। শহীদী কাফেলা বাংলাদেশ জামায়াতে ইসলামী যে প্রত্যাশা নিয়ে আমাকে সংরক্ষিত আসনের সংসদ সদস্য মনোনয়ন দিয়েছে আমি সেই প্রত্যাশা পূরণে কাজ করে যাবো।

সিলেট মহানগর জামায়াতের মহিলা বিভাগের সেক্রেটারী ফৌজিয়া রহমান শিউলী নব মনোনীত সংসদ সদস্যের প্রতি প্রত্যাশা ব্যক্ত করে বলেন, তিনি সমাজের সব নিপীড়িত নারীর পক্ষে কথা বলবেন, ন্যায় ও ইনসাফের জন্য সংসদে বলিষ্ঠ আওয়াজ রাখবেন। সবশেষে তিনি সংসদ সদস্যের সুস্বাস্থ্য ও দীর্ঘায়ু কামনা করেন।

Manual3 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com