• সিলেট, রাত ১০:১৮, ১৪ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

ডুয়েটের ভিসি হলেন শাবি অধ্যাপক মোহাম্মদ ইকবাল

admin
প্রকাশিত মে ১৪, ২০২৬
ডুয়েটের ভিসি হলেন শাবি অধ্যাপক মোহাম্মদ ইকবাল

Manual4 Ad Code

ডুয়েটের ভিসি হলেন শাবি অধ্যাপক মোহাম্মদ ইকবাল

শাবি প্রতিনিধি

 

Manual6 Ad Code

ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (ডুয়েট) নতুন উপাচার্য হিসেবে নিয়োগ পেয়েছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. মোহাম্মদ ইকবাল।

 

তিনি বর্তমানে সিলেটের নর্থ ইস্ট ইউনিভার্সিটি বাংলাদেশের উপাচার্য হিসেবেও দায়িত্ব পালন করছেন।

 

সম্প্রতি শিক্ষা মন্ত্রণালয় থেকে জারি করা এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়। এতে বলা হয়, মহামান্য রাষ্ট্রপতি ও বিশ্ববিদ্যালয়ের চ্যান্সেলরের অনুমোদনক্রমে ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (ডুয়েট) আইন, ২০০৩-এর ১০(১) ধারা অনুযায়ী তাকে এ নিয়োগ দেওয়া হয়েছে।

Manual4 Ad Code

 

প্রজ্ঞাপন অনুযায়ী, যোগদানের তারিখ থেকে পরবর্তী চার বছর অথবা অবসর গ্রহণের তারিখ পর্যন্ত যেটি আগে ঘটবে মতিনি উপাচার্যের দায়িত্ব পালন করবেন। দায়িত্ব পালনকালে তিনি তার মূল পদের সমপরিমাণ বেতন-ভাতা পাবেন এবং বিধি অনুযায়ী অন্যান্য সুযোগ-সুবিধা ভোগ করবেন।

Manual5 Ad Code

 

Manual7 Ad Code

এছাড়া বিশ্ববিদ্যালয়ের প্রধান নির্বাহী কর্মকর্তা হিসেবে তাকে সার্বক্ষণিকভাবে বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে অবস্থান করতে হবে বলেও প্রজ্ঞাপনে উল্লেখ করা হয়েছে।

 

 

তিনি শাবিপ্রবির আইপিই (IPE) বিভাগের প্রতিষ্ঠাতা শিক্ষক এবং দীর্ঘ ১৩ বছর এই বিভাগের প্রধান হিসেবে দায়িত্ব পালন করেছেন। এছাড়াও তিনি বিশ্ববিদ্যালয়টির অ্যাপ্লাইড সায়েন্স অ্যান্ড টেকনোলজি অনুষদের ডিন ছিলেন। দীর্ঘ ৩৪ বছরেরও বেশি সময় ধরে শিক্ষাদান ও গবেষণায় যুক্ত এই অধ্যাপক মূলত মেকানিক্যাল, ইন্ডাস্ট্রিয়াল, প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং এবং পরিবেশ বিজ্ঞান নিয়ে কাজ করেন। জাতীয় ও আন্তর্জাতিক জার্নালে তার বহু গবেষণা প্রবন্ধ প্রকাশিত হয়েছে।

 

ড. মোহাম্মদ ইকবাল ইনস্টিটিউশন অব ইঞ্জিনিয়ার্স, বাংলাদেশ (আইইবি) সিলেট কেন্দ্রের সাধারণ সম্পাদক এবং আইইওএম (IEOM) সোসাইটি বাংলাদেশ চ্যাপ্টারের চেয়ারম্যান হিসেবেও গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন।

 

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com