সিলেটের লাক্কাতুরা থেকে আ ট ক সেলিম- ফয়েজ
নিজস্ব প্রতিবেদক
সিলেটের লাক্কাতুরা বাজার এলাকা থেকে শিলং জুয়া খেলারত অবস্থায় দু’জনকে আটক করা হয়েছে।
শুক্রবার (১৫ মে) সন্ধ্যায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে তাদেরকে আটক করে সিলেট মহানগর পুলিশের গোয়েন্দা বিভাগ-ডিবি।
আটককৃতরা হলেন এয়ারপোর্ট থানার লাক্কাতুরা চা বাগানের গল্ফলাইন এলাকার মো. ইব্রাহিম মিয়ার ছেলে মো. সেলিম মিয়া (৪০) ও লক্কাতুরা চা বাগানের নতুনপাড়ার মৃত সোনাউল্লার ছেলে ফয়েজ আহমদ (৫৫)।
তাদের বিরুদ্ধে জুয়া নিয়ন্ত্রণ আইনে মামলা দায়ের করে দু’জনকেই আদালতে সোপর্দের বিষয়টি নিশ্চিত করেছেন সিলেট মহানগর পুলিশের অতিরিক্ত উপপুলিশ কমিশনার মো. মনজুরুল আলম।
সিলেটভিউ২৪ডটকম