সিলেটে ‘সেই’ স্বপ্নার বিবাহোত্তর সংবর্ধনা
নিজস্ব প্রতিবেদক
মাত্র ৪ বছর বয়সে সিলেট রেলওয়েস্টেশনে পাওয়া স্বপ্নার বিবাহোত্তর সংবর্ধনা অনুষ্ঠিত হয়েছে।
বৃহস্পতিবার (১৪ মে) বিকালে সিলেটের শিবগঞ্জ লামাপাড়ার সমাজসেবা অধিদপ্তরের সমন্বিত শিশু পুনর্বাসন কেন্দ্রে এ সংবর্ধনা অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।
অনুষ্ঠানে অতিথি হিসাবে উপস্থিত ছিলেন মহানগর পুলিশ কমিশনার মো. আব্দুল কুদ্দুছ পিপিএম ও পুলিশ নাগরিক কমিটির সভানেত্রী সিদরাতুল মুনতাহাসহ সমাজসেবা অধিদপ্তরের উর্ধ্বতন কর্মকর্তারা।
অনুষ্ঠানে স্বপ্না ও তার স্বামীর হাতে বিভিন্ন উপহার সামগ্রী তুলে দেওয়া হয়।
অতিথি ও শিশু পূণর্বাসন কেন্দ্রের কর্মকর্তারা নবদম্পতির সুখী সুন্দর জীবন ও সমৃদ্ধি কামনা করেন।
উল্লেখ্য, মাত্র ৪ বছর বয়সে ২০১২ সালের শেষের দিকে সিলেট রেলওয়ে স্টেশনে অভিভাবকহীন স্বপ্নাকে পাওয়া যায়। অভিভাবকদের না পাওয়ায় তাকে সরকারি হেফাজতে নিয়ে রাখা হয় সমন্বিত শিশু পূণর্বাসন কেন্দ্রে। সেখান থেকেই তিনি লেখাপড়া করেন এবং ২০২৫ সালে এসএসসি পরীক্ষায় উত্তীর্ণ হন।
এরপর সরকারের সমাজসেবা অধিদপ্তরের উদ্যোগে গত বুধবার (১৩ মে) তার বিয়ের অনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
অনুষ্ঠানে সিলেট সিটি কর্পোরেশনের প্রশাসকসহ সিলেটের উর্ধ্বতন সরকারি কর্মকর্তরা উপস্থিত ছিলেন এবং একটি পারিবারিক আবহে বিয়ের যাবতীয় আনুষ্ঠানিকতা সম্পন্ন হয়।
তার স্বামী সিলেটের মানুষ একজন ইলেক্ট্রিক ঠিকাদার।