• সিলেট, রাত ৯:০৮, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

Manual4 Ad Code

সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় দোয়া মাহফিল অনুষ্ঠিত

ওসমানীনগর প্রতিনিধি

Manual8 Ad Code

 

Manual2 Ad Code

সিলেটের ওসমানীনগর উপজেলার ‘ওসমানীনগর প্রেসক্লাব’ এর সাধারণ সম্পাদক সাংবাদিক হারুন রশিদের রুহের মাগফেরাত কামনায় মিলাদ ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে।

উপজেলার কদমতলা জামে মসজিদে বরায়া কাজীরগাঁ নোয়াবাড়ী যুবসংঘের উদ্যোগে শুক্রবার বাদ জুম্মা মিলাদ ও দোয়া মাহফিলের আয়োজন করা হয়।

Manual5 Ad Code

দোয়া মাহফিল পূর্বে মরহুম হারুন রশিদের বর্ণাঢ্য সাংবাদিকতা জীবন, সমাজসেবামূলক কর্মকান্ড এবং এলাকার মানুষের প্রতি তাঁর অসামান্য অবদানের কথা গভীর শ্রদ্ধা ও কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করা হয়।

এসময় বক্তারা বলেন, তিনি ছিলেন একজন নির্ভীক, সৎ, দায়িত্বশীল ও মানবিক গুণাবলিসম্পন্ন সংবাদকর্মী, যিনি দীর্ঘদিন ধরে সততা ও নিষ্ঠার সঙ্গে সাংবাদিকতার দায়িত্ব পালন করেছেন। সত্য ও ন্যায়ের পক্ষে তিনি সবসময় ছিলেন সোচ্চার এবং অন্যায়, দুর্নীতি ও সমাজের অসঙ্গতির বিরুদ্ধে সাহসিকতার সঙ্গে কলম ধরেছেন।

বক্তারা আরও বলেন, সাংবাদিকতার পাশাপাশি তিনি বিভিন্ন সামাজিক, মানবিক ও জনকল্যাণমূলক কর্মকান্ডে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এলাকার অসহায় ও দরিদ্র মানুষের পাশে দাঁড়ানো, শিক্ষা ও সামাজিক উন্নয়নমূলক কাজে সহযোগিতা করা এবং সমাজে স¤প্রীতি বজায় রাখতে তাঁর অবদান ছিল প্রশংসনীয়।

তিনি ছিলেন সকল শ্রেণি-পেশার মানুষের কাছে অত্যন্ত প্রিয় ও শ্রদ্ধেয় একজন ব্যক্তি। মিলাদ ও দোয়া মাহফিলে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক সংগঠনের প্রতিনিধি এবং বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ অংশগ্রহণ করেন।

Manual7 Ad Code

পরে মরহুমের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত পরিচালনা করেন তাজপুর কদমতলা জামে মসজিদের ইমাম ও খতিব মাওলানা মুমতাজুর রহমান মিফতা। এর আগে ১ মে শুক্রবার ভোর সাড়ে ৫টার দিকে সাংবাদিক হারুন রশিদ হঠাৎ বুকে ব্যাথা অনুভব হলে প্রথমে স্থানীয় একটি হাসপাতাল ও পরে সিলেট শহরের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক সাংবাদিক হারুন রশিদকে মৃত ঘোষণা করেন।

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com