• সিলেট, রাত ৮:৩৯, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কণ্ঠ গুরুত্বপূর্ণ: ভিসি জহিরুল হক

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কণ্ঠ গুরুত্বপূর্ণ: ভিসি জহিরুল হক

Manual1 Ad Code

সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কণ্ঠ গুরুত্বপূর্ণ: ভিসি জহিরুল হক

Manual1 Ad Code

প্রেস বিজ্ঞপ্তি

Manual6 Ad Code

শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষক ও বর্তমানে মেট্রোপলিটন ইউনিভার্সিটির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ জহিরুল হক বলেছেন, “সুস্থ ও সুন্দর সমাজ গঠনে শিশু-কিশোরদের কন্ঠ গুরুত্বপূর্ণ। শিশু-কিশোররা সত্য, সুন্দর ও মানবিকতার পক্ষে দাঁড়ায়। শিশু কিশোরদের সমস্যা সম্ভাবনা নিজ কলম থেকে উৎসরিত হলে এর প্রভাব হবে সুদূরপ্রসারী। একজন সাংবাদিককে সমাজের চোখ, কান ও বিবেক হিসেবে দায়িত্ব পালন করতে হয়। সাংবাদিকতা বিষয়ক প্রশিক্ষণে অংশগ্রহনকারী শিশু-কিশোরদের মধ্যে যুক্তিবোধ, দায়িত্বশীলতা, মানবিকতা ও নৈতিকতা জাগ্রত করবে। অংশগ্রহনকারীদের কেউ সাংবাদিকতাকে পেশা হিসেবে না নিলেও সফল ক্যারিয়ার গঠনে সহায়তা করবে। তাদের সৃজনশীল ও আত্মবিশ্বাসী করবে।”

শুক্রবার (১৫ মে) বিকেলে হবিগঞ্জের একটি অভিজাত রেস্তোরার কনফারেন্স হলে ইউনিসেফ এর সহায়তায় ‘হ্যালো বিডিনিউজ২৪ডটকম’ আয়োজিত শিশু সংবাদিকতা বিষয়ক ‘শিশুর চোখে শিশুর গল্প’ শীর্ষক কর্মশালার সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এ কথাগুলো বলেন।

বিডিনিউজ২৪ডটকম এর হবিগঞ্জ প্রতিনিধি হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সভাপতি রাসেল চৌধুরীর সভাপতিত্বে ও হবিগঞ্জ প্রেসক্লাবের সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শাহ ফখরুজ্জামানের সঞ্চালনায় অনুষ্ঠিত সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- পরিবেশ সংগঠক খোয়াই রিভার ওয়াটারকিপার তোফাজ্জল সোহেল ও জহুর চাঁন বিবি মহিলা কলেজের অধ্যক্ষ মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন।

Manual7 Ad Code

স্বাগত বক্তব্য রাখেন প্রশিক্ষণের রিসোর্স পার্সন আহসান বিপুল।

অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন- হবিগঞ্জ মেডিক্যাল কলেজের সহকারি অধ্যাপক ডা. মৌসুমী ভদ্র, সালমা সোবহান ফেলো সহকারি অধ্যাপক হাফসা খাতুন, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত হবিগঞ্জ জেলার শিক্ষার্থীদের সংগঠন খোয়াই বন্ধনের সাধারণ সম্পাদক সৌরভ গোপ।

Manual8 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com