• সিলেট, রাত ৮:৪০, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

সিলেটে পরিত্যক্ত প্লাস্টিকের নেটে যা পেল র‌্যাব

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
সিলেটে পরিত্যক্ত প্লাস্টিকের নেটে যা পেল র‌্যাব

Manual1 Ad Code

সিলেটে পরিত্যক্ত প্লাস্টিকের নেটে যা পেল র‌্যাব

Manual2 Ad Code

নিজস্ব প্রতিবেদক

সিলেটের কোম্পানীগঞ্জ থেকে ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯)। শুক্রবার (১৫ মে) ভোর পৌণে ৫টার দিকে এই অভিযান পরিচালিত হয়।

 

Manual6 Ad Code

র‌্যাব-৯ জানায়, শুক্রবার (১৫ মে) ভোর পৌণে ৫টার সদর কোম্পানীর একটি আভিযানিক দল সিলেটের কোম্পানীগঞ্জ থানা এলাকায় অবস্থানকালে আশপাশ এলাকায় তল্লাশি করে নীল রঙের প্লাস্টিকের নেট দ্বারা মোড়ানো পরিত্যক্ত অবস্থায় ৯০ বোতল বিদেশী মদ উদ্ধার করা হয়। উক্ত বিদেশী মদের সাথে সংশ্লিষ্ট কাউকে খুঁজে পাওয়া যায়নি। এ ব্যাপারে র‌্যাব-৯ এর তদন্ত কার্যক্রম চলমান রয়েছে।

 

র‌্যাপিড এ্যাকশন ব্যাটালিয়ন (র‌্যাব-৯) অতিরিক্ত পুলিশ সুপার (মিডিয়া ) কে এম শহিদুল ইসলাম সোহাগ জানান, ‘পরবর্তী আইনগত ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে উদ্ধারকৃত আলামত জিডি মূলে সিলেট জেলার কোম্পানীগঞ্জ থানায় হস্তান্তর করা হয়েছে। এছাড়াও মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স নীতি বাস্তবায়নে র‌্যাব-৯ এর গোয়েন্দা তৎপরতা এবং চলমান অভিযান অব্যাহত থাকবে।’

Manual4 Ad Code

 

Manual1 Ad Code

সিলেটভিউ২৪ডটকম

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com