• সিলেট, রাত ৯:০৮, ১৫ই মে, ২০২৬ খ্রিস্টাব্দ

শপথের পর প্রথমবার বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

admin
প্রকাশিত মে ১৫, ২০২৬
শপথের পর প্রথমবার বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

Manual5 Ad Code

শপথের পর প্রথমবার বড়লেখায় এমপি জহরত আদিব চৌধুরী, উচ্ছ্বসিত নেতাকর্মীরা

নিজস্ব প্রতিবেদক

Manual5 Ad Code

সংসদ সদস্য হিসেবে শপথ গ্রহণের পর প্রথমবারের মতো নিজ এলাকা মৌলভীবাজারের বড়লেখা সফর করেছেন মৌলভীবাজার ও হবিগঞ্জ সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী।

শুক্রবার (১৫ মে) দুপুরে তিনি বড়লেখায় পৌঁছালে গাংকুল গ্রামে পৈত্রিক বাসভবনে স্থানীয় দলীয় নেতাকর্মী, সমর্থক ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ তার সাথে সৌজন্য সাক্ষাৎ করেন।

বিকেল চারটায় দলীয় নেতাকর্মী ও স্থানীয় বিভিন্ন পেশাজীবীদের সঙ্গে বড়লেখার উন্নয়ন, অগ্রগতি ও সাংগঠনিক নানা বিষয় নিয়ে মতবিনিময় ও খোলামেলা আলোচনা করেন।

মতবিনিময় সভায় জহরত আদিব চৌধুরী বলেন, নির্বাচনী এলাকার সংসদ সদস্য নাসির উদ্দিন আহমেদের সঙ্গে পরামর্শ ও সমন্বয় করে এলাকার উন্নয়নে তিনি কাজ করবেন। তিনি আরও বলেন, বিএনপিকে তৃণমূল পর্যায়ে আরও সুসংগঠিত করতে উপজেলার প্রতিটি ইউনিয়ন ও পৌরসভার বিএনপি ও অঙ্গসংগঠনের নেতাদের সঙ্গে ধারাবাহিক মতবিনিময় করা হবে। নেতাকর্মীদের সমস্যা ও সম্ভাবনার কথা শুনে বড়লেখার সার্বিক উন্নয়নে কাজ করার কথাও জানান তিনি। বিশেষ করে শিক্ষা ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়নকে অগ্রধিকার দেওয়ার কথা উল্লেখ করেন তিনি।

Manual1 Ad Code

গাংকুলে নিজ বাসভবনে অনুষ্ঠিত সৌজন্য সাক্ষাৎ ও মতবিনিময় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সহসাংগঠনিক সম্পাদক মহিদ আহমদ চৌধুরী, গাংকুল পঞ্চগ্রাম আদর্শ উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আশরাফ হায়দার, সহকারী প্রধান শিক্ষক দিবাকর দাস, দক্ষিণভাগ এনসিএম উচ্চ বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রব, উপজেলা বিএনপির সাবেক মহিলা বিষয়ক সম্পাদক আমিনা বেগম ডলি, উপজেলা যুবদল ও ক্রীড়া সংস্থার সদস্যসচিব ইকবাল হোসেন, দক্ষিণভাগ ইউনিয়ন ছাত্রদলের সভাপতি সাইফুর রহমানসহ সংগঠনের বিভিন্ন ইউনিটের নেতাকর্মীরা।

 

Manual3 Ad Code

উল্লেখ্য, আগামীকাল শনিবার ব্যারিস্টার জহরত আদিব চৌধুরী পৌরশহরের পানিধারে অবস্থান করে উপজেলার বিভিন্ন ইউনিয়ন ও পৌরসভার নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন। এর আগে সকাল ১১টায় ইউএনও কার্যালয়ে উপজেলা নির্বাহী অফিসার ও প্রশাসনের কর্মকর্তাদের সঙ্গে সৌজন্য সাক্ষাত ও মতবিনিময় করবেন।

Manual4 Ad Code

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com