• সিলেট, রাত ১:০৬, ২৫শে নভেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

সৌদি পৌঁছেছেন ৭৫৫৩০ বাংলাদেশি হজযাত্রী

admin
প্রকাশিত মে ২১, ২০২৬
সৌদি পৌঁছেছেন ৭৫৫৩০ বাংলাদেশি হজযাত্রী

Manual1 Ad Code

সৌদি পৌঁছেছেন ৭৫৫৩০ বাংলাদেশি হজযাত্রী
বাসস

 

চলতি হজ মৌসুমে এখন পর্যন্ত মোট ৭৫ হাজার ৫৩০ জন বাংলাদেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন।

হজ অফিসের পরিচালক মো. লোকমান হোসেন জানান, বৃহস্পতিবার সকাল ১০টা পর্যন্ত মোট ১৯৪টি ফ্লাইট জেদ্দায় অবতরণ করেছে।

হজ বুলেটিন অনুযায়ী, এখন পর্যন্ত পাঁচ জন নারীসহ মোট ১৮ জন হজযাত্রীর স্বাভাবিক মৃত্যু হয়েছে। এদের মধ্যে ১৩ জন মক্কায় ও ৫ জন মদিনায় মারা যান।

Manual7 Ad Code

এতে আরও বলা হয়, সৌদি মেডিকেল টিম ৪০ হাজার ৮৬০ জন হজযাত্রীকে সরাসরি চিকিৎসাসেবা দিয়েছে। এছাড়াও আইটি হেল্পডেস্কের মাধ্যমে ১৯ হাজার ৫৬৭ জন স্বাস্থ্যসেবা পেয়েছেন।

পরিচালক জানান, চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।

মোট ৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিমান সংস্থাভিত্তিক তথ্যে বলা হয়, বিমান বাংলাদেশ এয়ারলাইন্সের ৯৭টি ফ্লাইটে ৩৮ হাজার ৪০১ জন, সৌদি এয়ারলাইন্সের ৭১টি ফ্লাইটে ২৬ হাজার ৯৮১ জন ও ফ্লাইনাসের ২৬টি ফ্লাইটে ১০ হাজার ১৪৮ জন হজযাত্রী সৌদি আরবে গেছেন।

Manual8 Ad Code

অবশিষ্ট ২ হাজার ৮৫৮ জন হজযাত্রী পর্যায়ক্রমে নির্ধারিত এয়ারলাইন্সের মাধ্যমে ধাপে ধাপে সৌদি আরবে যাবেন বলেও জানান লোকমান হোসেন।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি এবং ৭৩ হাজার ৯২৩ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

Manual6 Ad Code

এ পর্যন্ত ঢাকাস্থ সৌদি দূতাবাস মোট ৭৮ হাজার ৩৮৮টি ভিসা ইস্যু করেছে। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় ৪ হাজার ৪৬৫টি এবং বেসরকারি ব্যবস্থাপনায় ৭৩ হাজার ৯২৩টি ভিসা রয়েছে।

Manual8 Ad Code

বিডি-প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com