• সিলেট, রাত ১২:১৭, ১২ই সেপ্টেম্বর, ২০২৬ খ্রিস্টাব্দ

নিউইয়র্ক পুলিশে তিন বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

admin
প্রকাশিত জুন ৭, ২০২৬
নিউইয়র্ক পুলিশে তিন বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

Manual6 Ad Code

পদোন্নতিপ্রাপ্ত ৩ পুলিশ অফিসার (বাঁ থেকে) সাফায়েত জামিল, তান্নি চন্দা এবং আশফাকুর রহমান।

নিউইয়র্ক পুলিশে তিন বাংলাদেশি আমেরিকানের পদোন্নতি

অনলাইন ডেস্ক

Manual3 Ad Code

 

নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের সদরদপ্তরে আয়োজিত এক অনুষ্ঠানে তিন বাংলাদেশি-আমেরিকান পুলিশ সদস্য পদোন্নতি লাভ করেছেন। এ উপলক্ষে প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে আনন্দ ও গর্বের আবহ সৃষ্টি হয়েছে।

গত ২৮ মে নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের (এনওয়াইপিডি) সদরদপ্তরে আয়োজিত অনুষ্ঠানে বিভিন্ন কর্মকর্তার হাতে পদোন্নতির সনদ তুলে দেওয়া হয়। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগের কমিশনার জেসিকা টিশ।

Manual1 Ad Code

পদোন্নতিপ্রাপ্ত বাংলাদেশি-আমেরিকান কর্মকর্তারা হলেন— পুলিশ কর্মকর্তা তান্নি চন্দা, যিনি সার্জেন্ট পদে পদোন্নতি পেয়েছেন; পুলিশ কর্মকর্তা সাফায়েত জামিল এবং পুলিশ কর্মকর্তা আশফাকুর রহমান, যারা ডিটেকটিভ পদে পদোন্নতি লাভ করেছেন।

এই অর্জনে বাংলাদেশি-আমেরিকান পুলিশ অ্যাসোসিয়েশন (বাপা) পদোন্নতিপ্রাপ্ত কর্মকর্তাদের আন্তরিক অভিনন্দন জানিয়েছে।

সংগঠনের সভাপতি ক্যাপ্টেন একেএম আলম, সহ-সভাপতি সার্জেন্ট ডিটেকটিভ স্কোয়াড এরশাদুর সিদ্দিক এবং সাধারণ সম্পাদক ডিটেকটিভ জামিল সারোয়ার এক যৌথ শুভেচ্ছা বার্তায় বলেন, “এই সাফল্য শুধু ব্যক্তিগত অর্জন নয়, বরং সমগ্র বাংলাদেশি-আমেরিকান কমিউনিটির জন্য গর্বের বিষয়।”

বাপার গণমাধ্যম সমন্বয়কারী সার্জেন্ট জসিম মিয়া বলেন, “কঠোর পরিশ্রম, নিষ্ঠা ও পেশাদারিত্বের স্বীকৃতি হিসেবেই এই পদোন্নতি এসেছে। তাদের এই সাফল্য আগামী প্রজন্মের বাংলাদেশি-আমেরিকান তরুণদের জন্য অনুপ্রেরণা হয়ে থাকবে।”

প্রবাসী কমিউনিটির নেতারা মনে করেন, যুক্তরাষ্ট্রের আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীতে বাংলাদেশি-আমেরিকানদের ক্রমবর্ধমান অংশগ্রহণ ও সাফল্য মূলধারার সমাজে বাংলাদেশি সম্প্রদায়ের ইতিবাচক ভাবমূর্তি আরও উজ্জ্বল করছে।

Manual4 Ad Code

উল্লেখ্য, বিশ্বের অন্যতম বৃহৎ ও পেশাদার পুলিশ বাহিনী নিউইয়র্ক সিটি পুলিশ বিভাগে উল্লেখযোগ্য সংখ্যক বাংলাদেশি-আমেরিকান সদস্য কর্মরত রয়েছেন। তাদের অনেকেই নিজ নিজ ক্ষেত্রে দক্ষতা ও সেবার স্বীকৃতি অর্জন করে চলেছেন।

Manual2 Ad Code

বিডি প্রতিদিন

Latif Travels
Metropolitan University

আপনার প্রতিষ্ঠানের বিজ্ঞাপনের জন্য যোগাযোগ করুন

📞 মোবাইল: +8801712540420

✉️ ইমেইল: pavel.syl@gmail.com